সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব-অপুর সংসার ভাঙার চেষ্টার নেপথ্যে এক চিত্রপরিচালক!

news-image

বিনোদন প্রতিবেদক : বেশ জল ঘোলা করেই চিত্রনায়িকা অপু বিশ্বাসকে প্রকাশ্যে স্ত্রীর মর্যাদা দিলেন চিত্রনায়ক শাকিব খান।

সঙ্গে ছয় মাসের শিশুপুত্র আবরার খান জয় পেল প্রকাশ্য পিতৃপরিচয়। পহেলা বৈশাখে একসঙ্গে প্রকাশ্যে এলেন এ তারকা জুটি।

কিন্তু তাদের একসঙ্গে থাকাটা যেন সহ্য হচ্ছে না শামিম আহমেদ রনি নামে এক চলচ্চিত্র পরিচালকের। ১৪ এপ্রিল থেকে ‘রংবাজ’ নামে একটি ছবির শুটিং শুরু করার কথা ছিল। যে ছবিটির কারণে সন্তানসহ প্রকাশ্যে আসেন অপু বিশ্বাস।

এ ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে রয়েছেন শবনম বুবলী। এ নায়িকাকে নিয়েই অপু বিশ্বাসের যত আপত্তি ছিল।

কিন্তু শাকিব খান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় নির্ধারিত তারিখে ছবিটির শুটিং শুরু হয়নি।

তাতে কী! নির্ধারিত দিনে অসুস্থ শাকিব যখন কিছুটা সুস্থ হয়ে স্ত্রী-পুত্র নিয়ে সময় কাটাচ্ছেন, সেখান থেকে রনি তাকে নিয়ে যান ছবিটির মহরত অনুষ্ঠানে।

ওখানে অসুস্থ বুবলীও উপস্থিত ছিলেন। যেন শাকিব-বুবলীকে এক করতে পারলেই তার শান্তি।

এ নিয়ে বিতর্ক আর সমালোচনা ক্রমেই বাড়ছে। নির্মাতা রনির কারণেই এমনটি হচ্ছে বলে চলচ্চিত্রসংশ্লিষ্ট সবাই কানাঘুষা করছেন।

কারণ এর আগে শাকিব খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও তখন ছবিটির নির্মাতা এর শুটিং তারিখ পেছানোর পক্ষপাতি ছিলেন না।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি