,

এইডস নিয়েও জিতলেন সেরা সুন্দরীর খেতাব

news-image

অনলাইন ডেস্ক : মাত্র ১১ বছর বয়সে শরীরে এইচআইভি ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। তবে তাতে নিঃশেষ হয়ে যাননি তিনি। পড়াশোনা করেছেন, তিলে তিলে নিজেকে গড়ে তুলেছেন। এখন বয়স ২২ বছর। সম্প্রতি তিনি নির্বাচিত হয়েছেন ‘মিস কঙ্গো ইউকে।’

যুক্তরাজ্যে বসবাসকারী কঙ্গোর নারীদের নিয়ে আয়োজন করা হয় ‘মিস কঙ্গো ইউকে’। এতে সবাইকে পেছনে ফেলে শীর্ষস্থান অধিকার করেছেন হরসেলি সিনদা ওয়া এমবঙ্গো। এইডস আক্রান্ত ওই নারী এখন কেবল সামনের দিকেই এগিয়ে যেতে চান।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শৈশবে এইচআইভিতে আক্রান্ত হন হরসেলি। কিন্তু ছিটকে পড়েননি। বর্তমানে লন্ডনে পড়াশোনা করছেন ফাইন আর্টস নিয়ে।

প্রতিযোগিতা জয়ের পরই নিজের ইচ্ছের কথা জানিয়েছেন হরসেলি। এইডসমুক্ত বিশ্ব চান তিনি। নিজ দেশ কঙ্গোতে ফিরবেন তিনি। এইডসমুক্ত সমাজ গড়তে প্রচার করবেন, করবেন আনুষঙ্গিক সব কাজ।

হরসেলি বলেন, ‘জীবনে অন্তত একটা কিছু জিতে আমি খুব খুশি। আমার জীবন মানুষের হৃদয় স্পর্শ করেছে, যেটা অনেক। আশা করছি আমার গল্প অনেককেই জীবন দেবে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর