,

শাহরুখের প্রতিজ্ঞা

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খান। সিনেমার পাশাপাশি নানা রকম জনহিতৈষী কাজেও নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। বর্তমান চলমান সান ফ্র্যান্সিসকো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অতিথি বক্তা হিসেবে হাজির হয়েছেন শাহরুখ। সেখানে এসিডদগ্ধদের সাহায্য করার প্রতিজ্ঞা করেছেন তিনি।

গতকাল অনুষ্ঠানে হারকিউলিস ও এক্স-মেন : দ্য লাস্ট স্ট্যান্ড’র মতো জনপ্রিয় হলিউড সিনেমার পরিচালক ব্রেট র‌্যাটনারের সঙ্গে মঞ্চে ওঠেন শাহরুখ। এ নির্মাতার সঙ্গে আলাপকালে বলিউডের সঙ্গে হলিউডের সুসম্পর্ক তৈরি ও ক্যারিয়ারের উত্থান-পতন নিয়ে বিভিন্ন কথা বলেন তিনি। এ আলাপচারিতার এক পর্যায়ে শাহরুখ প্রতিজ্ঞা করেন, যতদিন বেঁচে থাকবেন এসিডদগ্ধদের সাহায্য করবেন তিনি।

এসিড সন্ত্রাস ভারতের অন্যতম ঘৃণ্য একটি অপরাধ। প্রতি বছর অসংখ্য নারী এসিড সন্ত্রাসের শিকার হন। এদের অনেকের পরিবার অনেক দরিদ্র। এ সকল এসিডদগ্ধদের পাশে দাঁড়াবেন শাহরুখ।

আলাপচারিতা শেষে র‌্যাটনারের সঙ্গে লুঙ্গি ড্যান্স করেন শাহরুখ। এছাড়া উপস্থিত ভক্তদের সঙ্গে কথা বলেন ও সেলফি তোলেন তিনি।

শাহরুখ খান অভিনীত সর্বশেষ সিনেমা রইস। গত জানুয়ারিতে মুক্তি পায় সিনেমাটি। বর্তমানে ইমতিয়াজ আলী পরিচালিত দ্য রিং সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন আনুশকা শর্মা। খুব শিগগির আনন্দ এল রাইয়ের একটি সিনেমার কাজ শুরু করবেন শাহরুখ। এ ছাড়া সালমান খান অভিনীত টিউবলাইট সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে তাকে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর