,

বুবলীর ভাইরাস জ্বর

news-image

বিনোদন প্রতিবেদক : গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়া অভিনেত্রী শবনম বুবলী ভাইরাস জ্বরে আক্রান্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। অতিরিক্ত জ্বর ও রক্তচাপ নিম্নমুখী হওয়ায় তাকে শুক্রবার রাতে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

বুবলীর বোন মিমি বলেন, শুক্রবার সন্ধ্যায় ১০৩ ডিগ্রি জ্বর থাকা সত্বেও রংবাজ ছবির মহরতে হাজির হন বুবলী। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, ডাক্তার কয়েকটি টেস্ট করালে বুবলীর প্রেশার লো এবং সে ভাইরাস জ্বরে আক্রান্ত বলে জানা যায়। বর্তমানে তাকে স্যালাইন দেওয়া হয়েছে। এখন জরুরি বিভাগ থেকে তাকে নরমাল কেবিনে রাখা হয়েছে।

ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক মো. সুজন বলেন, প্রচণ্ড জ্বর নিয়ে বুবলী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ভাইরাস জ্বরে আক্রান্ত। শনিবার দুপুরে রক্ত পরীক্ষার রিপোর্ট দেয়া হবে, তারপর বিস্তারিত জানা যাবে।

শাকিব-বুবলী জুটির অহংকার ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড