,

রাজনীতিতে যোগ দিলেন অপু বিশ্বাস!

news-image
গত সপ্তাহটা বাংলাদেশের সিনেমা জগৎ ছিল টালমাটাল। চিত্রনায়ক শাকিব ও চিত্র নায়িকা অপু বিশ্বাসের বিয়ে, সংসার, সন্তান নিয়ে, শাকিবের অসুস্থতা নিয়ে হুলস্থূল কাণ্ড ঘটে গেছে। এরই মধ্যে খবর বেরিয়েছে যে রাজনীতিতে নামলেন অপু বিশ্বাস।
তবে অপুর এই রাজনীতি বাস্তবে নয় পর্দায় দেখা যাবে।
মাতৃত্বের কারণে আপাতত সিনেমায় দেখা যাবেনা বলে শোনা গেলেও শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসুবক পেজে নতুন সিনেমার ঘোষণা দেন নায়িকা নিজেই। এর আগে চিত্র নায়ক শাকিব খানও একটি সাক্ষাৎকারে জানিয়েছিল শাকিব-অপু জুটিকে আর কখনো সিনেমার পর্দায় দেখা যাবে না।
অপু বিশ্বাস তার স্ট্যাটাসে লেখেন, ‘আজ নতুন বছরে রাজনীতি-র নতুন সদস্যের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। অর্ষা, যিনি প্রধান বিরোধী দল দেশবন্ধু পার্টির দলীয় প্রধানের একমাত্র কন্যা। অর্ষার জন্ম এবং বেড়ে ওঠা পুরান ঢাকার শাঁখারী বাজারে। অর্ষা আপনাদের সবাইকে জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা।’
রাজনীতি সিনেমায় অপুর বিপরীতে আছে তার স্বামী ও চিত্র নায়ক শাকিব খান। ছবিটি পরিচালনা করবে বুলবুল বিশ্বাস।
দেশবন্ধু পার্টির সুন্দরী কন্যা অর্ষা রাজনীতিতে কেমন করে সেটাই এখন দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল