,

বৈশাখের অপূর্ব সন্ধ্যায় শাকিব ও অপু

news-image

বিনোদন প্রতিবেদক : বিয়ে ও সন্তানের বিষয়টি জনসমক্ষে চলে আসার পর শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে তৈরি হয় টালমাটাল এক পরিস্থিতির। এরপর থেকেই ভক্তরা তাঁদের প্রিয় তারকাকে নিয়ে কোনো স্বস্তির খবর পাচ্ছিল না। এ নিয়ে ভক্তরাও ছিলেন বেশ চিন্তিত। অবশেষে হয়েছে শাকিব আর অপু-ভক্তদের দুশ্চিন্তার অবসান। আর তা ঘটেছে বাংলা নতুন বছরের প্রথম দিনের সন্ধ্যায়। বৈশাখের প্রথম দিনে অপূর্ব এক সন্ধ্যা একসঙ্গে কাটালেন শাকিব খান ও অপু বিশ্বাস।

ঢাকার একটি পাঁচতারা হোটেলে বাস্তব জীবনের এই জুটি ঘণ্টাখানেকেরও বেশি সময় একান্তে কাটান। তাঁদের সঙ্গে ছিল ছয় মাস বয়সী একমাত্র সন্তান আব্রাম খান জয়। সময় কাটানোর ফাঁকে প্রথম আলোর সঙ্গে কথা হয় পর্দা ও বাস্তব জীবনের আলোচিত এই জুটির। পাঁচতারা হোটেলে শাকিব যখন কথা বলেন, তখন তাঁর পরনে ছিল পাঞ্জাবি, পায়জামা। আর অপু পরেছিলেন সালোয়ার কামিজ। বৈশাখী পাঞ্জাবি আর উত্তরীয়তে ঝলমলে ছিল শিশুপুত্র আব্রাম।

প্রথম আলোর সঙ্গে আলাপে এর আগেই শাকিব জানিয়েছিলেন, পয়লা বৈশাখের সকালটা পরিবারের সঙ্গে কাটাবেন। কিন্তু আগের দিন হঠাৎ করে হাসপাতালে ভর্তি হওয়ায় তা আর সম্ভব হয়নি।

নববর্ষের প্রথম দিনটা কেমন কেটেছে, শাকিবের কাছে জানতে চাইতে বললেন, ‘সব মিলিয়ে এবারের বৈশাখটা অন্য রকম কাটছে। এত দিন আমি কারও ছেলে ছিলাম, এবার আমি নিজে বাবা, সন্তানের সঙ্গে বাংলা নববর্ষ পালন করছি, যে এরই মধ্যে মহাতারকা হয়ে গেছে।’

অপু বিশ্বাস বলেন, ‘সত্যিই অন্য রকম। গত বছরের অনুভূতি ছিল এক রকম, কারণ তখন আমি মা হব। কাজকর্মও কমিয়ে দিয়েছি। সন্তানের কী হবে, কোন হাসপাতাল হলে ভালো হয়, এসব নিয়ে একটা চিন্তা ছিল। এখন তো আমি মা। অনেক বেশি হালকা লাগছে।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন