,

হেমা মালিনী প্রতিদিন মদ খান : মহারাষ্ট্রের আইনপ্রণেতা

news-image

বিনোদন ডেস্ক :ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ ও চলচ্চিত্র অভিনেত্রী হেমা মালিনী প্রতিদিন মদ পান করেন বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্র রাজ্যের আইনপ্রণেতা বাচ্চু কাদু।

বাচ্চু বলেন, ভারতের ৭৫ শতাংশ সাংসদ, এমএলএ ও সাংবাদিক মদ পান করেন।

গতকাল বৃহস্পতিবার মহারাষ্ট্রের নান্দেদ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের আত্মহত্যার প্রবণতা নিয়ে মন্তব্য করতে গিয়ে দেশটির স্বতন্ত্র এই আইনপ্রণেতা এসব বিতর্কিত কথা বলেন। এ মন্তব্য করে এরই মধ্যে ঝামেলা জড়িয়ে পড়েছেন তিনি।

আজ শুক্রবার এনডিটিভি জানায়, ৪৬ বছর বয়সী বাচ্চু কাদু এর আগে সরকারি এক কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় গ্রেপ্তার হয়েছিলেন।
অনুষ্ঠানে বাচ্চু কাদু বলেন, ‘মানুষ বলছে, কৃষকদের আত্মহত্যার কারণ হচ্ছে তাঁরা মদ পান করছে… এটা সঠিক নয়, কে মদ পান করে না? ৭৫ শতাংশ এমএলএ, এমপি ও সাংবাদিক মদ পান করেন। হেমা মালিনী প্রতিদিনই মদ পান করেন কিন্তু তিনি তো আত্মহত্যা করেননি।’

আইনপ্রণেতা আরো বলেন, ‘প্রকৃতপক্ষে, কৃষকরা আতহত্ম্যা করছেন অর্থের অভাবে। তাঁদের উৎপাদন বাড়লেও আয় বাড়েনি।’ আত্মহত্যার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে জোর দাবি জানান তিনি।

হেমা মালিনীকে মন্তব্য করায় বাচ্চু কাদুর অন্য সব কথাই ঢাকা পড়ে যায়।

হেমা মালিনী উত্তরপ্রদেশের মাথুরা জেলার বিজেপির সংসদ সদস্য।

সরকারি তথ্য মতে, ২০১৪ সালে ভারতের মহারাষ্ট্রে আত্মহত্যা করেছেন দুই হাজার ৮২৫ জন।

এ জাতীয় আরও খবর

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল