,

অনেক দিন পর রাকা বিশ্বাস

news-image

বিনোদন ডেস্ক : ঢালিউডের নতুন মুখ রাকা বিশ্বাস। এ অভিনেত্রী অল্প সময়ে চলচ্চিত্রে কাজ করে বেশ আলোচনায় এসেছেন। এরই মধ্যে দুটি সিনেমায় কাজ করেছেন তিনি। সিনেমা দুটির নাম ‘অপরাধ জগত’ ও ‘আপালা’। গত সপ্তাহে নতুন একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন রাকা। এ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণত চলচ্চিত্রে কাজে সময় দেওয়া হয়।

তবে অনেক দিন পর নতুন একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করলাম। তৌসিফের গাওয়া এ গানটির শিরোনাম ‘সারাটি জনম’। এটি নির্দেশনা দিয়েছেন সামসুল হুদা। আর গানের কোরিওগ্রাফি করেছেন হাবিব ভাই। এর আগে এফ এ সুমনের গাওয়া একটি গানে মডেল হিসেবে কাজ করেছিলাম। অনেক দিন পর মিউজিক ভিডিওতে কাজ করে বেশ ভালোই লেগেছে।

বৈশাখে এটি বেশকিছু টিভি চ্যানেলে প্রচার হবে। এদিকে খুব শিগগরিই রাকার ‘ফাঁসির আসামি’ ছবির গানের কাজ শুরু হবে। এ সিনেমায় একজন পুলিশের চরিত্রে অভিনয় করবেন রাকা। রুপ’স মিডিয়ার ব্যানারে খুব শিগগিরই তার অভিনীত ‘অপরাধ জগত’ ছবিটিও মুক্তি পাবে। এছাড়া রম্য খানের পরিচালনায় একটি তেলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন রাকা।

এটিও শিগগিরই বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন তিনি। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করলেও ভালো চলচ্চিত্রের মাধ্যমে বেশি বেশি বড় পর্দায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন রাকা। সামনে বেশকিছু ছবি নিয়ে কথা হচ্ছে তার। এসব ছবি থেকে বেছে যেকোনো একটিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা