,

অপু-শাকিবের ১০ মিনিট

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন তাঁর স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে শাকিবকে দেখতে যান অপু।

বোরকা পরে সন্তান আবরাম খান জয়কে কোলে নিয়ে হাসপাতালে যান অপু। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের কাছে শাকিবের স্বাস্থ্যের খোঁজ নেন তিনি। এ সময় শাকিব অপুকে বলেন, ‘এত কষ্ট করে এখানে আসার কী দরকার ছিল।’

বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে যান অপু বিশ্বাস। ওই হাসপাতালের যে কক্ষে শাকিব খান চিকিৎসাধীন, সেখানে ১০ মিনিট ছিলেন অপু।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে হাসপাতালে যান শাকিব খান। শারীরিক অবস্থা দেখার পর চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। পরে চিকিৎসকের পরামর্শে শাকিব খান হাসপাতালে ভর্তি হন। প্রথম আলোকে শাকিবের হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।

আজ বেলা আড়াইটায় অপু বলেন, ‘শাকিবের চাচাতো ভাই মনিরের মাধ্যমে আমি হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি পাই। তিনি আমাকে জানান, সকাল থেকেই তাঁর বুক ও ঘাড়ে ব্যথা ছিল। তাই নিয়মিত চেকআপের জন্য গিয়েছিল। পরে সেখানে ভর্তি হতে হয়েছে।’ অপু বিশ্বাস তাঁর স্বামীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পরে বিকেলে স্বামী শাকিবকে হাসপাতালে দেখতে যাওয়ার কথা জানান অপু বিশ্বাস।হাসপাতাল সূত্রে জানা গেছে, শাকিব হাসপাতালের কার্ডিয়াক বিভাগে ভর্তি আছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা