সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখের সিনেমায় দীপিকার না

news-image

 

বিনোদন ডেস্ক : ওম শান্তি ওম সিনেমার মাধ্যমে দীপিকা পাড়ুকোনের বলিউডে অভিষেক হয়। এতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর হ্যাপি নিউ ইয়ার, চেন্নাই এক্সপ্রেস সিনেমায় দেখা গেছে এ জুটিকে।

এদিকে শোনা যাচ্ছিল, আনন্দ এল রাইয়ের একটি সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করবেন দীপিকা। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এ অভিনেত্রী। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

‘সিনেমাটিতে অভিনয়ের ইচ্ছা ছিল দীপিকার। কিন্তু সঞ্জয় লীলা বানসালিরপদ্মাবতী সিনেমার সঙ্গে এ সিনেমার শিডিউল মিলে যাচ্ছে। যেহেতু তিনি আগে থেকেই সঞ্জয় লীলা বানসালির সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আছেন তাই আনন্দ এল রাইকে তার না করতে হয়েছে।’

দীপিকা চাইছিলেন পদ্মাবতী সিনেমার শুটিং শেষ করে শাহরুখের সিনেমার শুটিং শুরু করতে। কিন্তু বানসালি পরিচালিত সিনেমাটির শুটিংয়ের তারিখ বারবার পেছানোর কারণে তিনি আর শাহরুখ অভিনীত সিনেমাটিতে অভিনয় করতে পারছেন না।

দীপিকার পাশাপাশি শাহরুখের সিনেমাটিতে ক্যাটরিনা কাইফেরও অভিনয়ের কথা শোনা গেছে। দীপিকা সিনেমাটি থেকে সরে গেলেও ক্যাটরিনার নাম এখনো তালিকায় রয়েছে।

বর্তমানে পদ্মাবতী সিনেমা নিয়ে ব্যস্ত দীপিকা পাড়ুকোন। সিনেমাটিতে আরো অভিনয় করছেন রণবীর সিং ও শহিদ কাপুর। অন্যদিকে ইমতিয়াজ আলী পরিচালিত সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত শাহরুখ খান। এতে তার বিপরীতে অভিনয় করছেন আনুশকা শর্মা।

এ জাতীয় আরও খবর

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার