বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় মুখোমুখি দুই ‘বেগম’

news-image

বিনোদন ডেস্ক : দুই বেগমের মোলাকাত। দেখা হতেই জড়িয়ে ধরলেন একে অপরকে। শুভেচ্ছা বিনিময়ের আবহে ফ্রেমবন্দি হলেন দুই বেগমজান— ঋতুপর্ণা সেনগুপ্ত ও বিদ্যা বালন। আর এই ম্যাজিক তৈরির নেপথ্যে ছিলেন ‘রাজকাহিনী’ ও ‘বেগমজান’-এর স্রষ্টা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে সৃজিতের নতুন ছবি ‘বেগমজান’। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন বিদ্যা। সে ছবির প্রচারেই সোমবার কলকাতায় ছিলেন ‘বেগমজান’-এর সদস্যরা। এক অনুষ্ঠানে দেখা হল দুই ছবির কলাকুশলীদের। সৃজিতের কথায়, ‘‘এটা একদম নতুন একটা ইভেন্ট। আগে এমনটা হয়নি। বিদ্যা ও ঋতুপর্ণা শুটিং-এর নানা গল্প এক্সচেঞ্জ করলেন। বাকিরাও একে অপরের অভিনীত ছবি নিয়ে আলোচনা করেছেন। ’’

‘বেগমজান’ বিদ্যার খুব পছন্দের প্রজেক্ট। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘‘সাধারণত রিমেকের আইডিয়াটা আমার পছন্দের নয়। কিন্তু এই প্রজেক্টটা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারিনি। গল্পটাই আমাকে দারুণ টেনেছিল। বেগমজানের অ্যাটিটিউডটাই আমার দারুণ পছন্দের। ’’

তবে সবচেয়ে মজার কথাটা বললেন ‘রাজকাহিনী’র ‘যূথিকা’, অর্থাত্ সুদীপ্তা চক্রবর্তী। গতকালের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বললেন, ‘‘বিদ্যার সঙ্গে অনেক দিন পর দেখা হল। গওহরের সঙ্গে আলাপ ছিল না, আলাপ হল। আমার কো-অ্যাক্টরদের সঙ্গে দেখা হল, আড্ডা হল। বিদ্যাকে আমি ‘বেগমজান’-এর জন্য উইশ করেছি। তবে এটাও বলেছি, ছবিটা যেন ‘রাজকাহিনী’র থেকে কম ভাল হয়।’’ সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ