,

যৌন হয়রানি নিয়ে কঙ্গনার বক্তব্য

news-image

বিনোদন ডেস্ক : কঙ্গনা রাণৌত অভিনীত সিনেমা কুইন। নারীকেন্দ্রীক এই সিনেমাটি পরিচালনা করে খ্যাতি পান পরিচালক বিকাশ বহেল। কিন্তু সম্প্রতি এ নির্মাতার বিরুদ্ধে এক নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

কঙ্গনা যেহেতু বিকাশ বহেলের পরিচালনায় সিনেমায় অভিনয় করেছেন, একটি অনুষ্ঠানে হাজির হলে এ অভিনেত্রীকে বিকাশের যৌন হয়রানির খবরটি নিয়ে প্রশ্ন করা হয়।

জবাবে কঙ্গনা বলেন, ‘এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি শুধু বলতে চাই, যে কেউ এই পরিস্থিতিতে পড়লে, তা মোকাবেলা করে এ নিয়ে কথা বলাটা খুবই সাহসের ব্যাপার। যে সকল নারীরা এ রকম পরিস্থিতিতে পড়েন লজ্জা না পেয়ে তাদের বিষয়টি নিয়ে কথা বলা উচিৎ। তবে ঘটনার অন্য একটি দিকও থাকে, কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিবেন।’

এর আগেকুইন সিনেমার পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্থম ফিল্মসের সহ-প্রতিষ্ঠাতা বিকাশ বহেলের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন এক নারী। ফ্যান্থম ফিল্মসের কর্মচারি ওই নারী যৌন হেনস্তার অভিযোগ করে জানিয়েছেন, গোয়াতে ভ্রমণের সময় তার সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন এ নির্মাতা।

তবে এ প্রসঙ্গে বিকাশ বহেল সংবাদমাধ্যমে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, ‘এ ধরনের কিছুই হয়নি। কর্তৃপক্ষের কাছে এ ধরনের কোনো অভিযোগ যায়নি। গোয়ার ঘটনা ও ওই নারী সম্পর্কে কথাগুলো শুনেছি। তিনি আমার কর্মচারি। হ্যাঁ, তিনি আমার বন্ধু, আমরা একসঙ্গে একটি প্রোডাকশনে কাজ করেছি। যদি তার সঙ্গে কোনো আপত্তিকর কিছু করি তা হলে তার সঙ্গে বসে কথা বলব। আমি যদি সীমা অতিক্রম করি এবং তাকে দুঃখ দিয়ে থাকি তা হলে তার কাছে প্রয়োজনে ক্ষমা চাইব। তাকে আমি অনেকদিন ধরেই চিনি। গত আড়াই বছর তিনি আমাকে কখনই জানাননি আমার আশেপাশে তিনি অস্বস্তি বোধ করেন।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা