,

‘রংবাজ’-এ বুবলীর পরিবর্তে অপু!

news-image

 

বিনোদন ডেস্ক : ‘রংবাজ’ শিরোনামের সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক শামীম আহমেদ রনি। সম্প্রতি এ সিনেমায় শাকিব খানের বিপরীতে চিত্রনায়িকা বুবলীর নাম ঘোষণা করা হয়। তার একদিন পরই ঢালিউড কুইন অপু বিশ্বাস সংবাদ সম্মেলনে জানান, শাকিব খানের সঙ্গে ৯ বছর আগে বিয়ে হয়েছে অপুর। তাদের একটি পুত্রসন্তানও রয়েছে। তারপর বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি। এ নিয়ে প্রশ্ন তুলেন বুবলীও।

কিন্তু আজ মঙ্গলবার দুপুর গড়াতেই পাল্টে গেছে দৃশ্যপট। শাকিব খান তার স্ত্রী অপু বিশ্বাস ও সন্তান আব্রাহাম খান জয়কে মেনে নিয়েছেন। চলচ্চিত্র পাড়ায় শোনা যাচ্ছে, ‘রংবাজ’ সিনেমায় বুবলীর স্থানে অপু বিশ্বাস অভিনয় করবেন। এ ছাড়া চলচ্চিত্রসংশ্লিষ্ট একজন নাম প্রকাশে অনইচ্ছুক বলেন, ‘‘রংবাজ’ সিনেমা থেকে বুবলীকে বাদ দেয়া হচ্ছে। বুবলীর পরিবর্তে অপুকে নেয়া হবে। তবে অপুকে এখনো সাইনিং করানো হয়নি।’’

এ প্রসঙ্গে সিনেমাটির নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, ‘‘রংবাজ’ সিনেমা থেকে বুবলীকে বাদ দেয়ার সিদ্ধান্ত এখনো নিইনি। এতে শাকিব খান ও বুবলী কাজ করবেন।’’

‘রংবাজ’ সিনেমার শুটিং শুরু হতে কিছুদিন বিলম্ব হবে বলে সূত্রটি জানিয়েছেন। এ সিনেমাটি ঈদুল ফিতরে সারা দেশে ‍মুক্তি দেয়া হবে। পুরান ঢাকার এক রংবাজ পরিবারকে নিয়ে এ সিনেমার গল্প তৈরি হয়েছে বলেও জানা যায়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা