সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী কিছুই আদায় করতে পারেননি : ফখরুল

news-image

 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছ থেকে কিছুই আদায় করতে পারেননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের মানুষের নুন্যতম আশাও পূরণ হয়নি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সমাবেশ তিনি এই কথা বলেন। সাম্প্রদায়িক উস্কানি দেয়ার অভিযোগে দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধের চার বছর পূর্তিতে আমার দেশ পরিবার এই সমাবেশের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর মন্তব্যেই ফুটে উঠেছে, ভারত সফর থেকে বাংলাদেশ কিছুই পায়নি। প্রধানমন্ত্রী ভারত সফরের শেষ দিকে বলেছেন, পানি মাঙ্গা, লেকিন ইলেকট্রিসিটি মিলা। কোই বাত নেহি, কুছ তো মিলা। তার এই কথাতেই পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশ কিছুই পায়নি। শুধুমাত্র পয়সার বিনিময়ে বিদ্যুৎ পাবে।

জঙ্গিবাদ নতুন অস্ত্র এ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, তবে এটি বিছিন্ন ঘটনা নয়। ১৯৭১ সালের পরই নীল নকশা তৈরি করা হয়েছিল বাংলাদেশকে নিয়ন্ত্রিত রাষ্ট্র বানানোর জন্য। এ পথে তারা অনেক দূর এগিয়ে গেছে।

ফখরুল বলেন, আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন। তিনি কী খেয়েছেন, কী দেখেছেন এসবই পত্রিকায় এসেছে। তবে একটি সুর সব গণমাধ্যমে উঠে এসেছে যে, তার সফরে বাংলাদেশের আশা পূরণ হয়নি। তিস্তা পানির বিষয়ে ন্যূনতম যে ব্যাপারটি ছিল সেটিও বাংলাদেশ পেলো না।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন