,

রাজধানীতে হিজড়াদের অস্বস্তিকর উৎপাত

news-image

নিউজ ডেস্ক : অসংলগ্ন কথাবার্তা আর অস্বাভাবিক দেহভঙ্গিতে সকাল দুপুর রাতে হরহামেশাই পথচারী ও যাত্রীদের কাছ থেকে অর্থ দাবি করে থাকেন হিজড়ারা। রাজধানীর বিভিন্ন সড়কের ট্রাফিক সিগন্যাল ও বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন স্থানে হিজড়াদের এই উৎপাতের কারণে অস্বস্তিতে পড়েন অনেকে।

১১ এপ্রিল মঙ্গলবার সময় টিভি’র এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর আগারগাঁও, ফার্মগেট, বিজয় সরণিসহ বিভিন্ন পার্কে হিজড়াদের উৎপাতের পরিমাণ বেশি। নানা টালবাহানায় নগরবাসীর কাছে অর্থ দাবি করে তারা। অসম্মতি জানালে অশ্রাব্য গালাগাল থেকে শুরু করে শারীরিক নির্যাতনেরও অভিযোগ করেছেন অনেকে।

বিভিন্ন উৎসবেও নানা বাহানায় অর্থ আদায় করে হিজড়ারা। তাদের পয়সা চাওয়ার ধরণকে চাঁদাবাজির সাথে তুলনা করেছেন কেউ কেউ। সমাজ সেবা অধিদফতরের তথ্য মতে, সারাদেশে ২০ হাজার এবং রাজধানীতে প্রায় দুই হাজার হিজড়ার বসবাস করলেও তাদের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে দাবি বেসরকারি বিভিন্ন সংস্থার।

কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় এই জনগোষ্ঠী অসহিষ্ণু হয়ে উঠেছে বলে মন্তব্য বিশেষজ্ঞদের। ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান বলেন, ‘সমাজ যেহেতু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর আমরা যেহেতু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তাই আমি মনে করি অনেকেই এখানে এগিয়ে আসতে পারেন।’

সরকারি বেসরকারি পর্যায়ে হিজড়াদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলে জানিয়েছে সমাজ কল্যাণ অধিদফতর। হিজড়াদের সহায়তায় শিক্ষাবৃত্তি, মাসিক ভাতা ও কর্মসংস্থান সহায়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে দাবি তাদের। তবে, কাজের সুযোগ পেলে ভিক্ষাবৃত্তি বা এ ধরণের চাঁদাবাজি থেকে বিরত থাকতেন বলে জানান হিজড়ারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে