,

অপুর পর এবার টিভিতে লাইভে আসছেন শাকিব

news-image

টেলিভিশন লাইভে এসে চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস যে কথা বলেছেন, তাতে ঘুরে গেছে মানুষের আলোচনার বিষয়। শাকিব খানের সঙ্গে বিয়ে আর সন্তান জন্মদানের কথা জানানোর পর গত কয়েক দিনের দেশ বেচার আর এ নিয়ে সরেস আলোচনা ছাপিয়ে এখন অপু-শাকিব প্রসঙ্গ তুঙ্গে। এর মধ্যে শাকিবও সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন। আবার তিনি আসছেন অপুর মতই টেলিভিশনে-সেটাই লাইভ অনুষ্ঠান।

অপু বিশ্বাস সোমবার কথা বলেছেন বেসরকারি সংবাদভিত্তিক চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে। আর শাকিব আসছেন আরেক সংবাদভিত্তিক চ্যানেল ইনডিপেনডেন্ট টেলিভিশনে। রাত ১০টায় ওই টেলিভিশনের এক ঘণ্টার টকশো ‘আজকের বাংলাদেশ’ এ।

দীর্ঘদিন আন্তরালে থাকার পর গতকাল একটি বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে হাজির হন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এসেই গোপন কথা ফাঁস করেন তিনি। জানান, তার সঙ্গে শাকিব খানের বিয়ে হয়েছে ৯ বছর আগে। তাদের একটি সন্তানও আছে। এতদিন শাকিব খানের ক্যারিয়ারের কথা ভেবে চুপ ছিলেন। কিন্তু ছেলের কথা ভেবে আর ব্যাপারটাকে লুকিয়ে রাখতে পারেননি।

সঙ্গে সঙ্গে তোলপাড়। দেশবাসীর মনযোগের কেন্দ্রে বাংলা সিনেমায় জনপ্রিয় এই জুটি। কিন্তু সিনেমায় যত প্রেম-প্রণয়, বাস্তব জীবনে ততটাই জটিলতা। শাকিব জানালেন, সন্তান তার, কিন্তু মায়ের দায় তার না। মঙ্গলবার সংবাদ সম্মেলনও ডাকেন তিনি। কিন্তু সে সংবাদ সম্মেলন আর হয়নি।

এরই মধ্যে বেসরকাটি টেলিভিশনের রাত ১০টার টক শোতে শাকিব খানের আসার কথা জানিয়ে প্রমো প্রচার করা হচ্ছে।

অপু বিশ্বাস শাকিবের সঙ্গে তার বিয়ে ও সন্তানের জন্মের কথা জানানোর পর শাকিব বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। একেকটি গণমাধ্যমে তিনি কথা বলেছেন একেক রকম। কোথাও বলেছেন, অপুর সঙ্গে তার বিয়ে হয়েছে, কোথাও বলেছেন, বিয়ে হয়নি।

এর মধ্যে টেলিভিশন চ্যানেলে শাকিবের বরাত দিয়ে মঙ্গলবার বেলা ১১টায় গুলশানের হোটেল ওয়েস্টিনে তার সংবাদ সম্মেলনের কথা জানানো হয়। কিন্তু ঘোষিত সময়ে সেই সংবাদ সম্মেলনে আসেননি শাকিব। একটি গণমাধ্যমকে আবার তিনি বলেছেন, সাংবাদিকদের সামনে আসার কথা বলেননি তিনি।

তবে সন্তানের পিতৃত্ব কারও কাছে অস্বীকার করেননি সাকিব। সন্তানকে কোলে নিয়ে তার ছবিও প্রকাশ হয়ে গেছে গণমাধ্যমে।

এই পরিস্থিতিতে শাকিব আজ রাত ১০টায় টেলিভিশনের লাইভে কী বলেন, সে নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু তিনি আবার সংবাদ সম্মেলন ‘ডেকে’ আসেননি। টেলিভিশন লাইভে আসবেন তো?

যোগাযোগ করা হলে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিনোদন সাংবাদিক শিমুল সালাহউদ্দিন বলেন, শাকিব আমাদের অনুষ্ঠানে আসছেন সেটা তিনি নিশ্চিত করেছেন। তিনি কথা দিয়েছেন রাত ১০টায় ‘আজকের বাংলাদেশ’ টকশোতে তিনি কথা বলবেন।

সমোবার গভীর রাতে একটি টেলিভিশন চ্যানেলকেও সাক্ষাৎকার দিয়েছেন শাকিব। সেটি টেলিফোনে। তিনি এতে বলেন, তার ছেলেকে এভাবে টেলিভিশনের সামনে হাজির করা হবে এটা তিনি ভাবতেও পারেননি। এতে তিনি মর্মাহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা