,

এটা আমাদের জন্য খুবই বিব্রতকর : আমজাদ হোসেন

news-image

বিনোদন প্রতিবেদক : বর্তমান সময়ের টক অব দ্য টাউন শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে ও তাদের সন্তান আব্রাহাম খান জয়। এ নিয়ে বিএফডিসি প্রাঙ্গনও সরগরম। এ বিষয়ে নিজেদের মত প্রকাশ করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

আজ (১০ এপ্রিল) শাকিবের সঙ্গে বিয়ে ও ছেলের জন্মের বিষয়ে মুখ খোলেন অপু বিশ্বাস। পরবর্তীতে বিয়ে ও ছেলের কথা স্বীকার করেন শাকিব। কিন্তু পাশাপাশি জানান, ছেলের দায়িত্ব নিতে রাজি তিনি কিন্তু অপুর দায়িত্ব নেবেন না।

এদিকে গুণী নির্মাতা আমজাদ হোসেনের হাত ধরে সিনেমা জগতে আসেন অপু। ২০০৪ সালে কাল সকালে সিনেমার মাধ্যমে ঢালিউলে পা রাখেন এ অভিনেত্রী। অন্যান্যদের মতো অপু-শাকিবের এ ঘটনা নিয়ে মন্তব্য করেছেন নির্মাতা আমজাদ হোসেন।

এ প্রসঙ্গে আমজাদ হোসেন বলেন, ‘শাকিব-অপুর ছেলে হয়েছে এটা আমাদের জন্য সুখবর। আমরা তাদের আশীর্বাদ করছি। আর বিয়ের বিষয়টি গোপন রাখা অন্যায় কিছু নয়। অনেক ইন্ডাস্ট্রিতেই এ ধরনের ঘটনা ঘটে। তবে সন্তানকে মেনে নিবে কিন্তু অপুকে নয় এটা আমাদের জন্য খুবই বিব্রতকর। ছিঃ! চলচ্চিত্রের অবিভাবক হিসেবে শেষ পর্যন্ত আমাদের কাঠগড়ায় দাঁড়াতে হলো?’ রাইজিংবিডি

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা