,

সাংবাদিক সম্মেলনে : বিয়ে অস্বীকার করলে বাচ্চার জন্য আবার শাকিবকে বিয়ে করতে হবে (ভিডিও)

news-image

সন্তানের দায়িত্ব নেব। অপুর দায়িত্ব নেব না শাকিব খানের এমন একথা আমলে না নিয়ে অপু বিশ্বাস বলেছেন, শাকিবের এ ধরনের কথায় আমি একটুও কষ্ট পাইনি। কারণ সে আমাদের ব্যাপারটি নিয়ে অপ্রস্তুত ছিল। তাই সে বলেছে, তাতে আমি কিছু মনে করছি না। এর জন্য আমাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এ সময় আইনি কোনো পদক্ষে নেবেন কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অপু বলেন, শাকিবের বিরুদ্ধে আইনগতভাবে কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি না। আমাদের বিয়ের সব ডকুমেন্ট শাকিবের কাছে আছে। কিন্তু যদি সে সেগুলো লুকায় তাহলে, বাচ্ছার জন্য আবার তার বিয়ে করতে হবে।
সোমবার বিকালে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাতকার দেওয়ার পর সন্ধ্যায় তার নিজ বাসায় রাজধানীর নিকেতনে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।
অপু বিশ্বাস বলেন, সে যদি আমার দায়িত্ব না নেয় তাহলে আমি খুশী। কারণ আমি একজন স্বাধীন মানুষ। আমি তাকে ঘরোয়া মেয়ের মত আমার দায়িত্ব নিতে বলছি না। যে আমি শ্বশুর বাড়িতে গেলাম, শাশুড়িকে বললাম মা আপনি অর্ডার করলে আমি ভাত রান্না করব। এটা আমার লাইফ স্টাইল না।
এসময় সাংবাদিকরা বুবলীর কথা উল্লেখ করলে অপু বলেন, বাবুলী আমাদের জন্য কোনো সমস্যা না। কারণ আমাদের বিয়ে হয়েছে ২০০৮ সালে। এবং আমার সন্তানের বয়স প্রায় ৬ মাস। আর ছয় মাস গেলে তার জন্মদিন পালন করতে হবে। জন্মদিন পালনের জন্য তো আমাদের সন্তানের একটি সামাজিক অবস্থান লাগবে। এজন্যই আমি জনসম্মুখে এসেছি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা