,

পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ – “ফ্রিডম অফ দ্যা সি”

Lunchপৃথিবীতে মানুষের বৃহৎ সৃষ্টির অভাব নেই। পৃথিবীর যেকোনো প্রান্তে কিছু না কিছু প্রতিদিন সৃষ্টি হচ্ছেই। বড় বা ছোট যাই হোক না কেন। এবার টাইটানিক জাহাজটি থেকে অনুপ্রাণিত হয়েই পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ তৈরি করা হয়েছে। 

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। টাইটানিক আমরা সবাই দেখেছি কিন্তু এবার দেখবো টাইটানিকের মতই একটি বড় যাত্রীবাহী জাহাজ। যার নাম “ফ্রিডম অফ দ্যা সি”। আর এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজের মধ্যে একটি।

জানা যায়, বিলাসবহুল এই জাহাজ নির্মাণের নির্মাতা প্রতিষ্ঠানটি হল রয়েল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল। এর মালিকানাধীন “ফ্রিডম অফ দ্যা সি” হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ গুলোর মধ্যে একটি। 

প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ডে তৈরি এই জাহাজটি ৩,৬৩৪ জন যাত্রী আর ১,৩৬০ জন ক্রু নিয়ে সমুদ্র বক্ষে চলাচল করতে সক্ষম। ১,১১১.৯ ফুট বা ৩৩৮.৯১ মিটার দীর্ঘ এই জাহাজে ১৫টি প্যাসেঞ্জার ডেকসহ এর মোট ডেক হচ্ছে ১৮টি। 

ওয়াইফাই ইন্টারনেট সুবিধাসহ এতে রয়েছে ৩টি সুইমিংপুল, একটি ওয়াটার পার্ক, বার, ক্যাসিনো, রেস্টুরেন্ট, আইসক্রিম কর্নার, বাস্কেটবল কোর্ট, মিনি গলফ কোর্স ইত্যাদি। উল্লেখ্য, এর আগে বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ ১.২ বিলিয়ন ডলার মূল্যের “এলিউর অফ দ্যা সি” ২০১০ সালে যাত্রা শুরু করে।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে