,

আমিরের বিপরীতে ক্যাটরিনাকে চান সালমান

news-image

বিনোদন ডেস্ক : আমির খান ও অমিতাভ বচ্চনকে নিয়ে থাগস অব হিন্দুস্তান শিরোনামের সিনেমা নির্মাণ করছে প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। সিনেমার কেন্দ্রীয় পুরুষ চরিত্র ঠিক হলেও নায়িকা কে হবেন তা নিয়ে প্রশ্ন এখনো রয়েই গেছে। এ চরিত্রের জন্য অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কাউকেই চূড়ান্ত করতে পারেননি নির্মাতারা। শোনা যাচ্ছে, এ চরিত্রের জন্য ক্যাটরিনার নাম সুপারিশ করেছেন সালমান খান।

এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘সালমান চান ক্যাটরিনা থাগস অব হিন্দুস্তান সিনেমায় আমির খানের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করুক। এমনকি প্রযোজনা প্রতিষ্ঠানে ক্যাটরিনার নামও সুপারিশ করেছেন তিনি। সালমান মনে করছেন, টাইগার জিন্দা হ্যায় সিনেমার পর থাগস অব হিন্দুস্তান ক্যাটরিনার জন্য উপযুক্ত একটি সিনেমা হবে। দুইটি সিনেমা এ অভিনেত্রীর ক্যারিয়ারে জন্য খুব ভালো হবে, আর এটিই চাইছেন সালমান। এখন সবকিছুই নির্ভর করছে আদিত্য চোপড়া ও আমির খানের ওপর। তারাই নির্ধারণ করবেন নায়িকা হিসেবে সিনেমায় কে থাকবেন।’

এর আগে সিনেমার নায়িকা চরিত্রের জন্য বাণী কাপুর, শ্রদ্ধা কাপুর ও আলিয়া ভাটের নাম শোনা যায়। এ ছাড়া পরবর্তীতে তালিকায় সাইফ কন্যা সারার নামও যুক্ত হয়। কিন্তু শেষ পর্যন্ত নায়িকা চরিত্রে কে থাকছেন তা চূড়ান্ত ঘোষণা দেয়া হয়নি।

আগামী জুন থেকে শুরু হবে থাগস অব হিন্দুস্তান সিনেমার শুটিং। ইতোমধ্যে সিনেমার জন্য প্রস্তুতি শুরু করেছেন আমির। সিনেমাটি পরিচালনা করবেন ধুম-থ্রি পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য। আগামী বছর দিওয়ালিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা