,

ভক্তদের সঙ্গে দেখা করবেন না রজনী

news-image

 

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার কিংবদন্তী অভিনেতা রজনীকান্ত। তালাইভা নামেই তাকে ডাকেন তার ভক্তরা। জ্যাকি চ্যানের পর এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিকও পেয়ে থাকেন তিনি।

রজনীকান্ত মানেই ভক্তদের মধ্যে অন্যরকম উন্মাদনা। এজন্য ভক্তদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন রজনীকান্ত। কিন্তু নির্দিষ্ট সময়ে শেষ পর্যন্ত দেখা করা সম্ভব নয় এই অভিনেতার।

আগামী ১২ এপ্রিল একটি বৈঠকে সামিল হওয়ার কথা ছিল রজনীকান্তের। চেন্নাইয়ের রাঘবেন্দ্র হলে এই বৈঠক হওয়ার কথা ছিল। কথা ছিল, বৈঠকে উপস্থিত প্রত্যেক ভক্তের সঙ্গে আলাদা করে কথা বলবেন রজনী। তাদের সঙ্গে ছবিও তুলবেন। এমন সুযোগ কে হাতছাড়া করতে চায় বলুন। আর এই সুযোগে বৈঠকে সামিল হতে ভক্তদের সংখ্যা বাড়তেই থাকে। এবং তা দাড়ায় দুই হাজারের বেশি।

এত সংখ্যক ভক্তর সঙ্গে দেখা করার দকল নিতে পারছেন না ৬৬ বছর বয়সি রজনী। আর এজন্য সুপারস্টারের অফিসের তরফ থেকে একসঙ্গে ছবি তোলার কথা বলা হয়। কিন্তু অনুরাগীরা তাতে রাজি ছিলেন না। প্রত্যেকে রজনীর কাছে যেতে চাইছিলেন। এত জনের সঙ্গে আলাদাভাবে দেখা করে কথা বলে ছবি তোলা সম্ভব নয় বলেই রজনী বৈঠক বাতিল করেন।

এজন্য ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন রজনীকান্ত। আশ্বাস দিয়েছেন যে, পরবর্তীতে জেলা পর্যায়ে আলাদা আলাদা বৈঠক করবেন তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা