,

‘ইভ টিজিংয়ের মাধ্যমে রোমান্সের শুরু’

news-image

 

বিনোদন ডেস্ক : রোমান্সের নামে ইভ টিজিং ভারতীয় চলচ্চিত্রে তুলে ধরা হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মানেকা গান্ধী।

গতকাল শনিবার ‘গোয়া উৎসব ২০১৭’-এ হাজির হয়েছিলেন মানেকা গান্ধী। এ সময় এ সব কথা বলেন বলে ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

‘আমরা যদি গত ৫০ বছরের চলচ্চিত্রের দিকে তাকাই তবে রোমান্স শুরুর একটি উপায় দেখতে পাব। আমি ভারতের সব ভাষার চলচ্চিত্রের কথা বলছি। এসব চলচ্চিত্রে দেখা যায়, সব সময়ই ইভ টিজিংয়ের মাধ্যমে রোমান্সের শুরু।’ বলেন, মানেকা গান্ধী।

তিনি আরো বলেন, ‘সব সময় রোমান্সের শুরুটা সহিংসতার মাধ্যমে হয়। একটি ছেলে ও তার বন্ধুরা মিলে একটি মেয়েকে ঘিরে ধরে। এরপর তাকে বিরক্ত করে, স্পর্শ করে, ধীরে ধীরে মেয়েটি আবার সেই ছেলেটির প্রেমে পড়ে। সিনেমার শেষে কিছু মানুষের সঙ্গে ছেলেটি মারামারি করে এবং মেয়েটিকে পায়।’

বলিউড সিনেমার আইটেম ডান্স হোক বা প্রেমে পড়ার দৃশ্য, সবক্ষেত্রে নারীদের ছোট করা হয় বলে অভিযোগ তুলেন তিনি। কিছুদিন আগেও খ্যাতনামা অভিনেত্রী শাবানা আজমি বলিউডের আইটেম গানের ভাষা নিয়ে আপত্তি তুলেছিলেন। তার মতে, যেভাবে গানগুলোতে চটুল ভাষায় নারী শরীর ও চরিত্রের বর্ণনা দেওয়া হয় তা কটূক্তির থেকে কোনো অংশে কম নয়।এমনকী, যে বা যারা গানগুলো কম্পোজ করেন এবং যারা এই ধরনের গান সিনেমায় রাখতে অনুমোদন দিচ্ছেন তাদেরও একবার ভাবা উচিত। এবার একই সুরে ভারতীয় চলচ্চিত্রের জোড়ালো সমালোচনা করলেন এই মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা