সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী ওমের সঙ্গে ডেট করছেন প্রিয়াংকা!

news-image

বিনোদন ডেস্ক : প্রিয়াংকা জাগ্গা ও স্বামী ওম ‘বিগ বস ১০’র দুই প্রতিযোগী। বিতর্কিত মন্তব্য করে বরাবরই খবরের শিরোনাম হয়েছেন। বিশেষ করে স্বামী ওমের কথা না বললেই নয়। বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচিত হন ওম।

‘বিগ বস ১০’র ঘর থেকে ওমকে তাড়িয়ে দিয়েছিলেন সালমান। এর কারণ হিসেবে ওম দাবি করেছিলেন, তিনি সালমান খানকে থাপ্পড় মেরেছিলেন। সেজন্যই তাকে ‘বিগ বস ১০’র ঘর থেকে তাড়িয়ে দেন।

এছাড়া সালমান খান বিবাহিত এবং তার একটি সন্তান আছে এমন দাবিও করেছিলেন স্বামী ওম।

আর নমিনেশন ছাড়াই প্রিয়াংকাকে ‘বিগ বস ১০’র বাড়ি থেকে বের করে দিয়েছিলেন অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খান। মুখের অশ্লীল ভাষা ও অসভ্য আচরণের জেরে সালমানের বিরক্তির মুখে পড়তে হয় প্রিয়াংকা জগ্গা নামের ওই প্রতিযোগীকে। তবে তার ভাইয়ের যুক্তি, সালমানের জন্য গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়ার কারণেই এমন আচরণ করেছেন প্রিয়াংকা।

এই দুই বিতর্কিত প্রতিযোগী এবার একসঙ্গে খবরের শিরোনাম হলেন।

শোনা যাচ্ছে, তারা দুজন নাকি ডেট করছেন! তারা একসঙ্গে থাকছেন বলেও গুজব ছড়িয়েছে ইন্ডাস্ট্রিতে।

সম্প্রতি মেকওভার করেছেন স্বামী ওম। দাড়ি, গোঁফ কেটে অনেকটাই বদল এনেছেন চেহারায়। কেউ কেউ বলছেন, প্রিয়াংকাকে ইমপ্রেস করার জন্যই হয়তো তার এই ভোলবদল।

যদিও ওই গোটা জল্পনা একেবারে উড়িয়ে দিয়েছেন প্রিয়াংকা।

সংবাদমাধ্যমে তিনি বলেন, এগুলো সব ভুল খবর। কোথা থেকে এ সব খবর আসছে আমি জানি না।

পরে তিনি আরও জানান, স্বামী ওমের সঙ্গে ‘বিগ বস’-এর বাড়িতেই তিনি থাকতে পারেননি। সেখানে গেম শো থেকে বেরিয়ে এসে নিজের বাড়িতে কী ভাবে থাকবেন?

তবে এ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি স্বামী ওম।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন