,

উড়ন্ত বিমানে আকাশেই জন্ম নিল ‘কাদিজু’

news-image
গিনির রাজধানী কোনাক্রি থেকে ওগাডুগু হয়ে ইস্তাম্বুল যাচ্ছিল টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান। ভুমি থেকে তখন ৪২ হাজার ফুট উপরে উড়ছিল টার্কিশ এয়ারলাইন্সের বিমান বোয়িং-৭৩৭। সম্ভাবনা ছিল না জরুরি অবতরণের। হুট করেই প্রসব-যন্ত্রণা উঠল এক যাত্রীর। বিমান সেবিকাদের তৎপরতায় মাঝ আকাশে জন্ম নিল এক কন্যা সন্তান।
গর্ভবতী ওই নারীর নাম নফি দিয়াবি। ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। প্রসব যন্ত্রণায় কাতরাতে দেখে সাহায্যে এগিয়ে আসেন বিমানসেবিকারা। চলন্ত বিমানেই প্রসব করেন তিনি। বিমানে জন্ম নেওয়া ওই কন্যার নাম রাখা হয়েছে কাদিজু।
সন্তান জন্ম দেওয়ার পর ফ্লাইটটি বুরকিনা ফাসোর রাজধানীতে অবতরণ করে। পরে মা ও শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে মা এবং সন্তান দু’জনেই সুস্থ আছে।
টার্কিশ এয়ারলাইন্সের বিমান বোয়িং-৭৩৭ গিনির রাজধানী কোনাক্রি থেকে ওগাডুগু হয়ে ইস্তাম্বুলে যাচ্ছিল। কাদিজু জন্ম নেওয়ার পরেই তাকে কোলে নিয়ে আনন্দে মাতেন বিমান সেবিকারা।
মজার ব্যাপার হলো, এই খবর ঘণ্টাখানেকের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এমনকি তুর্কি এয়ার লাইন্স তাদের অফিসিয়াল টুইটার আইডি থেকে ছবিসহ ঘটনাটি প্রকাশ করেছে। স্বাগত জানিয়েছে সদ্যজাত এই কন্যাকে। ধন্যবাদ জানানো হয়েছে বিমান ক্রুদেরও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে