,

ওদের চলাফেরা আর হাবভাব ভালো লাগছে না!

news-image

লাইফস্টাইল ডেস্ক : আমি ইদানিং কিশোর বয়সী ছেলেমেয়েদের দেখে খুব ভয় পাচ্ছি। ওদের চলাফেরা আর হাবভাব আমার ভালো লাগছে না। গত বছর জুনায়েদের ভাইরাল ভিডিওটি দেখে জুনায়েদ নামের তরুণের ভাষা আর হাবভাব দেখে গা গুলিয়ে উঠেছিলো। নিজেকে সান্তনা দিয়েছি, ওই ছেলে আমার আশপাশের কেউ না- এই ভেবে।

কিন্তু বেশ কিছুদিন ধরে পিচ্চিপাচ্চাদের খেয়াল করে আমি খুবই শংকিত। মাঝখানে একটি জাতীয় পত্রিকায় রাজধানীর কিশোর অপরাধীদের ওপর একটি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছিলো। এই প্রতিবেদন শুরু করার কারণ ছিলো উত্তরায় এক কিশোরকে তার বন্ধুরা ছুরিকাহত করে খুন করার পর।

দৈনিকটির প্রতিবেদনে উঠে আসে ভয়াবহ তথ্য। রাজধানীতে পাড়ায় পাড়ায় গড়ে উঠেছে কিশোর অপরাধী গ্যাং। এরা ফেসবুকে গ্রুপ খুলে নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পরছে। মজার (আসলে পড়ুন কষ্টের) ব্যাপার হচ্ছে বাবা-মায়েরা দেখেও না দেখার ভান করছে তাদের ছেলে-মেয়েদের অপরাধী কর্মকাণ্ড। অনেক সময় বাবা-মা শাসন করার বদলে তাদের বাচ্চাদের লাই দিয়ে মাথায় তুলছে।

আমি ধানমন্ডি লেকের পাশে সন্ধ্যার পর হাঁটাহাটি করি, সময় বিশেষে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা মারি। তাই এসব কিশোর-তরুণদের চলাফেরা ও চালচলন পর্যবেক্ষণ করার সুযোগ আমার হয়েছে। আমি তাদের মুখের ভাষা শুনে চমকে উঠেছি।অনেক সময়, তাদের গলার স্বরের কর্কশতায় শিউরে উঠেছি। স্বল্প বয়সের সারল্য বা নিষ্পাপ অভিব্যক্তির কোনো ছাপ তাদের মুখাবয়বে দেখতে পাইনি।

বেশ কয়েকবার অল্পবয়সের ছেলেদের মধ্যে মারামারিও দেখেছি। আশেপাশের মানুষের প্রতি কোনো ভয় বা লজ্জা তাদের মধ্যে দেখতে পাইনি। অগ্রজ বয়েসী, গুরুজনশ্রেণির লোকজনের সামনে যে একটু সমঝে, রয়ে-সয়ে কথাবার্তা বলতে হয়, আচরণ সংযত করতে হয়- এই চিরন্তন পারিবারিক শিক্ষারে ছিঁটেফোঁটাও তাদের মাঝে অনুপস্থিত। তারা যেন সদা তৎপর কুৎসিত প্রকটতায় নিজেদের জাহির করতে।

কিন্তু এটা তো এদের জন্য এবং এদের পরিবার-পরিজন তথা পুরো সামজের জন্য অশনিসংকেত বই নয়। আমি কী বলছি- আপনারা আশা করি বুঝতে পারছেন।

এখন সময় এসেছে বাচ্চাকাচ্চাদের নিয়ে সচেতন হওয়ার। তা নাহলে মাঝে মাঝে পাহাড়ে যেমন ইঁদুরের মহাবংশবৃদ্ধি কিংবা সমতলে যেমন পঙ্গপাল হানা দিয়ে হাজার হাজার একর জমির ফসল খেয়ে ফেলে দুর্ভিক্ষের সৃষ্টি করে- ঠিক তেমনভাবেই আমাদের দেশের ‘অপরাধী কিশোর-তরুণরা’ যুবক বয়সে পদার্পণের পর সমাজে ভয়াবহ একটা অরাজকতাপূরর্ণ অবস্থার সৃষ্টি করবে! খেয়ে ফেলবে আমাদের সব বিবেক-বোধ! আমার এই আশঙ্কা কিছুতেই কাটছে না।তখন কিন্তু আমাদের তখন কিছুই করার থাকবে না।কালের কন্ঠ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে