সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুভ-আসিফ ও তানহাকে পরিচালক সমিতিতে তলব

news-image

বিনোদন প্রতিবেদক : কিছুদিন আগে বেশ সমালোচনার সৃষ্টি হয় নেপালে ‘ভালো থেকো’র দুটি গানের শুটিং নিয়ে। কেননা সেখানে পরিচালক ছাড়াই চলে শুটিং। এমন কি শুটিং এর বিষয়টি জানতেনও না পরিচালক। তারই রেশ ধরে ‘ভালো থেকো’ ছবির তিন অভিনয় শিল্পীকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে তলব করা হয়েছে।

তারা হলেন— আরিফিন শুভ, তানহা তাসনিয়া ও আসিফ ইমরোজ। ১২ এপ্রিল তাদের স্বশরীরের পরিচালক সমিতিতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

মার্চে শুরুর দিকে নেপালে ‘ভালো থেকো’র দুটি গানের শুটিং হয়। পরে জানা যায় যে পরিচালক ছাড়াই চলছে গানের শুটিং। পাশাপাশি বিষয়টি নিয়ে পরিচালক জাকির হোসেন রাজু ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন। পরবর্তীতে তিনি পরিচালক সমিতিতে লিখিত অভিযোগ করেন।

বদিউল আলম খোকন জানান, ২২ মার্চ তাদের কাছ থেকে লিখিত জবাব চাওয়া হয়। ৩০ মার্চ শিল্পীরা তাদের লিখিত জবাব সমিতিতে পাঠান। কিন্তু সমিতির বোর্ড সদস্যরা তাদের জবাব সন্তোষজনক মনে না করায় এবার স্বশরীরে তলব করা হয়েছে।

বদিউল আলম খোকন আরো জানান, ১ এপ্রিল প্রযোজক ও পরিচালক জাহিদ হাসান অভিকে মুখোমুখি করা হয়। তখন দু’পক্ষের বক্তব্য শুনে নেপালে শুটিং হওয়া গানগুলোকে পরিচালককে দেখতে বলা হয়। উনি দেখার পর যদি মনে হয় ছবির সঙ্গে যায় তাহলে রেখে দেয়া হবে, না হলে নতুন করে শুটিং করতে হবে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট