,

আপত্তিকর প্রস্তাবের মুখোমুখি হচ্ছেন অনেকেই, সারিকা মুখ খুলেছেন : মিম

news-image

বিনোদন প্রতিবেদক : ছোট ও বড় পর্দার জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম বলেছেন, আপত্তিকর প্রস্তাবের মুখোমুখি অনেকেই হচ্ছেন। সারিকা মুখ খুলেছেন, অনেকেই নিজের কেরিয়ারের কথা ভেবে চুপ করে থাকছেন।

তিনি বলেন, ঘটনাটি যেহেতু সামনে এসেছে, আসুন আমরা মেয়েরা যারা মিডিয়ায় কাজ করি, নিজের সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই, সবাই মিলে এসব ঘটনার প্রতিবাদ করি।
মিম বলেন, এই পশুদের এখনই রুখতে হবে। তা না হলে মিডিয়ার মেয়েদের ওপর এই পশুদের অত্যাচার বাড়তেই থাকবে। যারা ভবিষ্যতে ছোটপর্দা কিংবা বড়পর্দায় নিজেদের কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছে, তারা কেউ এ পথে পা বাড়াবে না। পরিবার থেকে বাঁধা পাবে। সবমিলিয়ে ক্ষতিগ্রস্ত হবে আমাদের মিডিয়া।

এ সময় তিনি তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য অভিনয়শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড আর টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনকে আহ্বান জানান।
প্রসঙ্গত, ছোট পর্দার তারকা সারিকা সাবরিন একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ‘আপত্তিকর’ প্রস্তাব পেয়েছেন। সারিকাকে এই পণ্যের বিজ্ঞাপনচিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ করা হয়।

বুধবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সারিকা এই ঘটনা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। এই পোস্টে লিখেছেন, ‘শুটিং ডেটের একদিন আগে ক্লায়েন্টের গাড়িতে করে মানিকগঞ্জ (যেখানে যেতে ১ ঘণ্টা+ লাগে মাত্র আমার বাসা থেকে) যাওয়া এবং প্রিভিয়াস ডে অ্যান্ড নাইট তার সাথে সেখানে অবস্থান করার প্রস্তাব প্রত্যাখ্যান করা কি কোনো অপরাধ? এটা কি অপেশাদারিত্ব?’

সারিকা বলেন, তাদের মুখোশটা খুলে দেয়া উচিত। মিডিয়ায় আমরা যারা কাজ করি, আমাদের যে কেউ কেউ কী মনে করে, ভাবতে অবাক লাগে। কীভাবে পারে তারা এমন আপত্তিকর প্রস্তাব দিতে? আমরা কি নিজেদের সম্মান নিয়ে মিডিয়ায় কাজ করতে পারব না?’ বিদ্যা সিনহা মিম সারিকার পাশে দাড়িয়ে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা