,

এবার ক্রিকেটকে বিদায় জানালেন ইউনিস খান

news-image

স্পোর্টস ডেস্ক : মিসবাহ-উল হকের পর এবার ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি বর্ষীয়ান ক্রিকেটার ইউনিস খান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। আজ শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ইউনিস খান বলেছেন, “আমি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি ক্রীড়াবিদকেই এই সিদ্ধান্ত নিতে হয়। মাথা উঁচু রেখেই ক্রিকেটকে বিদায় জানাব। আমি মনে করি এটাই আমার বিদায় নেওয়ার সঠিক সময়। ”

২০০০ সালে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্টেই সেঞ্চুরি করেছিলেন ইউনিস। ১১৫টি টেস্টে ইউনিসের সেঞ্চুরি ৩৪টি। এই মুহূর্তে পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি। আর ২৩ রান করলেই টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইল ফলক স্পর্শ করবেন তিনি। পাকিস্তানের কোনো ব্যাটসম্যান এই কীর্তি এখন পর্যন্ত গড়তে পারেননি। ৩ সংস্করণেই পাকিস্তানের অধিনায়কত্ব করেছেন তিনি। তার নেতৃত্বে ২০০৯ সালে ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিল পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা