বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েদের আত্মরক্ষায় বিপাশার স্কুল

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু। অভিনয়ের পাশাপাশি ফিটনেস নিয়ে তার চর্চার শেষ নেই। পাওয়ার যোগ থেকে অ্যান্টি গ্র্যাভিটেশনাল যোগাসন সব কিছুতেই সিদ্ধহস্ত তিনি। এবার মেয়েদের আত্মরক্ষার জন্য স্কুল খুলতে যাচ্ছেন এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, নারীদের আত্মরক্ষার জন্য প্রশিক্ষণ কেন্দ্র খুলতে যাচ্ছেন বিপাশা। আগামী বছরের মধ্যে চালু হবে সেলফ ডিফেন্স স্কুলগুলো। মুম্বাই থেকে এই স্কুলের যাত্রা শুরু হবে। পরে দিল্লি ও কলকাতাতেও প্রতিষ্ঠিত হবে এই স্কুলের শাখা। ১৩-৩০ বছর বয়সি মেয়েদের এই স্কুলে প্রশিক্ষণ দেয়া হবে।

কিক বক্সিং, ক্রাভ মাগাসহ বিভিন্ন আত্মরক্ষার বিষয় শেখানো হবে স্কুলটিতে। এক সপ্তাহের ক্র্যাশ কোর্স থেকে দীর্ঘ মেয়াদী কোর্সের ব্যবস্থা থাকবে বলেও প্রতিবেদনে জানানো হয়।

সমাজের বিভিন্ন স্তরের মেয়েরা যেভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, সেই মাত্রা দিন দিন বেড়েই চলেছে। নিজেদের বাঁচানোর জন্য বিভিন্ন আত্মরক্ষামূলক পন্থা জানা জরুরি। আর এজন্য বিপাশা বসু এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ