,

জীবনের প্রথম জাতীয় পুরস্কারে আপ্লুত অক্ষয়

news-image

বিনোদন ডেস্ক : কেরিয়ার যখন শুরু করেছিলেন অভিনয় নয় অ্যাকশনের জন্য তাঁকে চিনতেন সিনেপ্রেমীরা৷ সময়ের সঙ্গে পাল্টেছেন অনুরাগীদের সেই চিন্তার ধারা৷ বলিউডের মাটিতে অভিনেতা হিসেবে তিলে তিলে গড়ে তুলেছেন নিজেকে৷ এখন অক্ষয় কুমার মানেই হিট মেশিন৷ কিন্তু বলিউডের পুরস্কারের তালিকায় কেন কে জানে হামেশাই ব্রাত্য থেকে গিয়েছেন আক্কি৷ সম্প্রতি অ্যাওয়ার্ড ফাংশনগুলিতে যাওয়াই প্রায় ছেড়ে দিয়েছিলেন তিনি৷ শুধু কোনও পেশাগত যোগসূত্র থাকলেই দেখা যেত তাঁকে৷

বি-টাউনের পুরস্কার মঞ্চ গুলিতে ব্রাত্য থেকে গেলেও জাতীয় পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা পেলেন বলিউডের খিলাড়ি৷ পেলেন সেরা অভিনেতার জাতীয় স্বীকৃতি৷ দেরীতে এসেছে, কিন্তু সেরাটা এসেছে এটা সবচেয়ে বড় পাওনা অক্ষয়ের কাছে৷ সেই পাওনার অনুভূতিই ভিডিওর মাধ্যমে ভাগ করে নিলেন নিজের অনুরাগীদের সঙ্গে৷

এতদিনে বলিউডের মঞ্চে তেমনভাবে স্বীকৃতি না পাওয়ার খেদ একটু হলেও শোনা গেল অক্ষয়ের মুখে৷ কিন্তু তার চেয়েও বেশি জাতীয় স্বীকৃতি পেয়ে খুশি ‘রুস্তম’৷ পরিবারই তাঁর কাছে সবচেয়ে আগে৷ তাই খুশির এই দিনটি পরিবারকেই উৎসর্গ করলেন অভিনেতা৷ আর সবচেয়ে বেশি ক্রেডিট দিলেন স্ত্রী টুইঙ্কল খান্নাকে৷ স্বামীর এ প্রাপ্তিতে আপ্লুত মিসেস ফানি বোনসও৷ টুইট মারফত তিনি জানিয়েছেন, অক্ষয়ের এই সম্মানে গর্বিত তিনি৷ হাসবেন না কাঁদবেন ঠিক করে উঠতে পারছেন না৷

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি