,

‘রুস্তম’ দিয়ে অক্ষয়ের বাজিমাত

news-image

 

বিনোদন ডেস্ক : শুক্রবার (৭ এপ্রিল) প্রকাশিত হয়েছে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা। নতুন দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

৬৪তম ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রধান জুরি ছিলেন নির্মাতা প্রিয়দর্শন। এ নির্মাতার পরিচালনায় কাঞ্চিবারাম সিনেমাটি ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। এ বছর প্রতিযোগিতায় ছিল ৩০০ সিনেমা। গত ১৬ মার্চ থেকে নির্বাচন কাজ শুরু হয় এবং আজ মূল তালিকা ঘোষণা করা হয়।

রুস্তম সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিনেতা অক্ষয় কুমার। প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন তিনি। সেরা হিন্দি সিনেমার পুরস্কার জিতেছে সোনম কাপুর অভিনীত নীরজা সিনেমাটি। এতে অভিনয়ের জন্য জুরিদের প্রশংসা পেয়েছেন সোনম। এ ছাড়া অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রযোজিত সিনেমা ভেন্টিলেটর জিতেছে সেরা পরিচালকসহ দুটি পুরস্কার।

ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা নিচে দেয়া হলো:

সেরা অভিনেতা : অক্ষয় কুমার (রুস্তম)

সেরা অভিনেত্রী : সুরভী সিএম (মিনামিনুনেগে)

সেরা সিনেমা : কাসাব (মারাঠি)

সেরা পরিচালক : রাজেশ মাপুসকার (ভেন্টিলেটর)

সেরা সিনেমা (সামাজিক বিষয় নিয়ে নির্মিত) : পিঙ্ক

সেরা পার্শ্ব অভিনেতা : মনোজ জোশি (দশক্রিয়া)

সেরা পার্শ্ব অভিনেত্রী : জায়রা ওয়াসিম (দঙ্গল)

সেরা সিনেমা (হিন্দি) : নীরজা

সেরা সিনেমা (মারাঠি ) : দশক্রিয়া

সেরা সিনেমা (কন্নড়) : রিজার্ভেশন

সেরা সিনেমা (বাংলা) : বিসর্জন

সেরা সিনেমা (শিশুতোষ) : ধনক

সেরা ভিএফএক্স : শিবে

সেরা অভিষিক্ত পরিচালকের জন্য ইন্দিরা গান্ধি পুরস্কার : দীপ চৌধুরী, খলিফা (বাংলা)

সেরা অ্যাকশন পরিচালক ও স্টান্ট কোরিওগ্রাফার : পিটার হেইনস (পুলিমুরুগান)

সেরা সম্পাদনা ও শব্দ মিশ্রন : ভেন্টিলেটর

সেরা প্লেব্যাক (গায়ক) : সুন্দরা আয়ার (জোকার)

সেরা প্লেব্যাক (গায়িকা) : ইমন চক্রবর্তী (তুমি যাকে ভালোবাসো, প্রাক্তন)

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি