সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের ওপর অসন্তুষ্ট অর্পিতা

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা সালমান খান। তার কাছে সব কিছুর আগে পরিবার। পেশাগত কাজের পাশাপাশি ব্যক্তিগত কাজও সামলে চলেন তিনি। সম্প্রতি ভাগ্নে আহিলের জন্মদিনে অস্ট্রিয়ায় টাইগার জিন্দা হ্যায় সিনেমার প্রথম পর্বের শুটিং সেরে সরাসরি পাড়ি জমান মালদ্বীপের উদ্দেশ্যে।

বাবা-মায়ের অনুগত সন্তান ছাড়াও ভাই হিসেবে বেশ দায়িত্ববান সালমান। বোন অর্পিতা ও আলভিরার যে কোনো বিষয়ে খেয়াল রাখেন তিনি। কিন্তু সালমানের ওপর নাকি অসন্তুষ্ট অর্পিতা। আর এর পেছনের কারণ অর্পিতার স্বামী আয়ুশ শর্মা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সালমান ও অর্পিতার মধ্যে সম্পর্কটা খুবই মধুর। আর বোনকে খুশি করতে চেষ্টার কোনো ত্রুটি করেন না বজরঙ্গি ভাইজান অভিনেতা। সালমান নাকি অর্পিতার স্বামী আয়ুশকে সিনেমায় অভিনয়ের সুযোগ করে দিতে চেয়েছিলেন। কিন্তু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় আয়ুশের বিষয়টি ভুলে গেছেন তিনি। তাই তার ওপর অসন্তুষ্ট অর্পিতা।

জানা গেছে, সালমান নাকি প্রথমে চেয়েছিলেন অন্য নির্মাতার সিনেমায় আয়ুশকে অভিনয়ের সুযোগ করে দিতে। কিন্তু পরবর্তীতে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমাতেই তাকে নেয়ার চিন্তা করেছেন। তবে এখনো এ বিষয়ে কোনো কিছু চূড়ান্ত হয়নি।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন