সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেলফি তুলতে গিয়ে ৬০ ফুট নিচে পড়লেন নারী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সেলফি তুলতে গিয়ে সেতু থেকে ৬০ ফুট উঁচু থেকে নিচে পড়ে যান এক নারী। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেছেন তিনি।

প্লেসার কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছে, ক্যালিফোর্নিয়ার অবার্নের ৬০ ফুট উঁচু ফরেস্টহিল ব্রিজের সংরক্ষিত এলাকায় সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনায় পড়েন তিনি।

ওই নারীর বন্ধু পল গণচারুক জানান, অসাবধানতাবশত তিনি পড়ে যান। গুরুতর জখম হয়েছেন তিনি। তার হাড় ভেঙে ভেঙে গেছে তাই সার্জারি করা লাগতে পারে।

তিনি আরো জানান, সেতুর ওপর তারা ছবি তুলছিলেন। সবাই মিলে বড়ো একটি বিম ধরেছিলেন তারা। ভারসাম্য হারিয়ে তার বন্ধুটি পড়ে যায়।

ওই নারী সেতু থেকে পড়ে যাওয়ার পর ক্যামেরা বহনকারীদের উদ্দেশে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে ক্যালিফোর্নিয়ার পুলিশ। তাতে বলা হয়েছে, সামান্য সেলফি তুলতে গিয়ে আপনি নিজের জীবন হারাতে পারেন।

ক্যালিফোর্নিয়ার ৭৩০ ফুট দীর্ঘ এই সেতুটি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সেতু।

দুর্ঘটনার শিকার ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। ওই নারীর বন্ধুদের একটি দল সেতুর নিচে ক্যাটওয়াক করছিলো। সেতুর উপর থেকে তখন সেলফি তুলতে গিয়েই ৬০ ফুট নিচে পড়ে যান তিনি।

ওই নারীকে উদ্ধার করার পর দ্রুত হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য রোজভিল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। ফেসবুকে ক্যালিফোর্নিয়ার পুলিশের দেওয়া ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, ওই নারী অত্যন্ত ভাগ্যবান। তার পরিণতি এর চেয়েও খারাপ হতে পারতো।

ওই সেতুর নিচের লোহার বেষ্টনি দিয়ে চলাচল অবৈধ। তারপরও কেউ হাঁটলে পুলিশ তাকে আটক করেন।
বিপদসীমা পার করে ছবি তুলে ফেসবুকে পোস্ট করাটা দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। ওই এলাকায় কেউ যেনো আর এরকম কাজ না করতে পারে সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি