সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজে ফিরলেন পূর্ণিমা

news-image

বিনোদন প্রতিবেদক : একটি বহুজাতিক কোম্পানীর মেহেদীর নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ৫ এপ্রিল মানিকগঞ্জের মনোরম লোকেশনে এর শুটিং হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মিজানুর রহমান। ক্যামেরায় ছিলেন রাজু রাজ। এতে পূর্ণিমার সহশিল্পী ছিলেন চিত্রনায়ক ইমন। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘কিছুদিন আগেই একটি ঈদের টেলিফিল্মে কাজ করার কথা ছিলো। কিন্তু কাজটি শুরু হলেও পরিচালক অসুস্থ হয়ে যাবার কারণে তা শেষ করা হয়নি। বিজ্ঞাপনের কাজটিও অনেকটা হঠাৎ করেই করা। এর গল্প ভাবনা, লোকেশন, বিজ্ঞাপনের জন্য বড় রকমের আয়োজন, সবমিলিয়ে কাজটি অনেক ভালো লেগেছে বলেই করেছি। তাছাড়া এর আগেও একই প্রতিষ্ঠানের কাজ করেছি। যে কারণে আমার মনে হয়েছে একটি ভালো কাজই হবে। আমি কাজটি করে তৃপ্ত।’ পূর্ণিমা আরও জানান, আগামী ঈদের আগেই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে।

এদিকে গত বছর অক্টোবরে একটি বহুজাতিক কোম্পানীর প্লাস্টিক সেলফের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন পূর্ণিমা। সেটি নির্মাণ করেছিলেন সানবীম আশরাফ। এরপর আর নতুন কোনো কাজে নায়িকাকে দেখা যায়নি। প্রায় ছয়মাস শুধু সংসার, সন্তান নিয়েই ব্যস্ত সময় কেটেছে তার। কিন্তু পূর্ণিমার ইচ্ছে ছিলো কাজে ফেরার। বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্ম কিংবা চলচ্চিত্র, মনের মতো হলেই কাজে আবার ফিরবেন বলেও জানিয়েছেন তিনি। ঠিক হলোও তাই, বিশাল আয়োজনের এক বিজ্ঞাপনে কাজের মধ্যদিয়ে পূর্ণিমার প্রত্যাবর্তন ঘটেছে।

ছোটপর্দার বাইরে পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লোভে পাপ পাপে মৃত্যু’। এতে তার বিপরীতে ছিলেন আমিন খান ও রিয়াজ। প্রসঙ্গত, জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মধ্যদিয়ে বড়পর্দায় পূর্ণিমার যাত্রা শুরু হয়। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ চলচ্চিত্রটি তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি