সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরর ছবির জন্য প্রস্তুত হচ্ছেন জেরিন

news-image

বিনোদন ডেস্ক : নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী জারিন খান। ‘১৯২১’ শিরোনামের এই ছবিটি পরিচালনা করবেন বিক্রম ভাট। এতে জারিনের চরিত্র কেমন হবে, সেটা গোপন রাখা হয়েছে।

তবে জানা গেছে, ছবিতে কাজের প্রস্তুতি হিসেবে এই বলিউড সুন্দরী নিয়ম করে হরর সিরিজ ও ছবি দেখছেন। নির্মাতা জানিয়েছেন, আগামী মাস থেকে ছবির শুটিং শুরু হবে। কিছু অংশের কাজ হবে লন্ডনে। বিক্রম ভাট এর আগে রিলায়েন্সের সঙ্গে মিলে কয়েকটি ছবি প্রযোজনা করেছেন। সেই তালিকায় যুক্ত হচ্ছে ‘১৯২১’।

নতুন এই ছবিতে অভিনয় করা প্রসঙ্গে জারিন বলেন, ‘এর আগে আমি হরর ছবি করিনি। তাই এটা আমার জন্য বেশ চ্যলেঞ্জিং। নিজেকে প্রস্তুত করছি সময় নিয়ে।’

২৯ বছর বয়সী জারিন খানকে আগামীতে দেখা যাবে ‘আকসার টু’ ছবিতে। ২০০৬ সালে এর প্রথম কিস্তি মুক্তি পায়। সর্বশেষ নায়িকা পর্দায় এসেছিলেন ‘ ‘হেট স্টোরি থ্রি’ ছবির মাধ্যমে।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন