১৮ ঘন্টা শুটিং করলেন সোনিয়া
বিনোদন প্রতিবেদক : এবার একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে টানা ১৮ ঘন্টা কাজ করেছেন মডেল ও অভিনেত্রী সোনিয়া হোসেইন। বহুজাতিক প্রতিষ্ঠানের ‘স্টোভ’র বিজ্ঞাপনে তাকে দেখা যাবে। এটি নির্মাণ করেছেন শিপন। রাজধানীর তেজগাঁওয়ের কোক ফ্যাক্টরীতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে।
সোনিয়া হোসেইন বলেন, ‘নতুন বিজ্ঞাপনটিতে অনেক আন্তরিকতা নিয়ে কাজ করেছি। টানা ১৮ ঘন্টার শুটিং করেছি। যেহেতু প্রায় প্রতিটি দৃশ্যেই আমাকে থাকতে হয়েছে, তাই বিশ্রাম করার তেমন সুযোগও মিলেনি। কিন্তু তারপরও আমি চেয়েছি একটি ভালো বিজ্ঞাপন হোক। পরিচালক, ইউনিট, সহশিল্পী সবমিলিয়ে স্টোভ’র বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে।’
সোনিয়া আরও জানান, শিগগিরই বিজ্ঞাপনটি দেশের প্রায় সবগুলো চ্যানেলে প্রচারে আসবে। এদিকে গত বছরের পুরোটা সময় অভিনয়, উপস্থাপনা এবং মডেলিং নিয়ে বেশ ব্যস্ত সময়ই কাটিয়েছেন সোনিয়া হোসেইন। চলতি বছর উপস্থাপনায় একটু বেশি মনোযোগী হয়ে উঠেছেন তিনি। এই কাজেই বেশি সময় দিতে চাচ্ছেন সোনিয়া। পাশাপাশি আসছে ঈদ উপলক্ষে আগামী সপ্তাহে নতুন একটি খ- নাটকের কাজ করবেন তিনি। পরিচালনা করবেন মাবরুর রশীদ বান্নাহ।
এছাড়া আরও বেশ কয়েকটি ঈদের নাটকে কাজের কথা চলছে বলে জানালেন সোনিয়া। মাঝে অনেক বছর তিনি ল-নে ছিলেন। দেশে ফিরেই রাজের নির্দেশনায় ‘দোস্ত দুশমন’ ধারাবাহিক এবং আদনান আল রাজীবের নির্দেশনায় ‘মিডল ক্লাশ সেন্টিম্যান্ট’ নাটকে অভিনয় করেন। টিভিতে তার অভিনীত প্রথম নাটক ছিলো গিয়াস উদ্দিন সেলিমের ‘প্রেমে পড়ার গল্প’। এতে তার সহশিল্পী ইন্তেখাব দিনার। সোনিয়া হোসেইন অভিনীত একমাত্র চলচ্চিত্র হচ্ছে আলভী আহমেদ পরিচালিত ‘ইউটার্ন’। এতে তার বিপরীতে ছিলেন শিপন মিত্র।











