,

আবারও স্কুলে পড়ুয়া হতে চান সানি লিওন

news-image

নিউজ ডেস্ক : বলিউডে এরই মধ্যে নিজের স্থানটা পাকাপোক্ত করে নিয়েছেন সানি লিওন। খ্যাতি পেয়েছে নামী অভিনেত্রী হিসেবেও। স্কুলে যাওয়ার বয়সটাও সেই কবেই পেরিয়ে গেছে। তাই বলে কি স্কুলে যেতে নেই? সিনেমা, আইটেম গান সবটাই হয়েছে। তাই এবার একটু পড়াশোনা করতে চান সানি লিওন। আর সেই জন্যই ফের স্কুলে যেতে চান তিনি।

কিন্তু কী এমন হল, যাতে আবার স্কুলে ভর্তি হতে চাইলেন সানি লিওন? আসলে অভিনয়, নাচে হাত পাকিয়ে এ বার একটু অন্য সিলেবাসে মন দিতে চাইছেন নায়িকা। সানির ইচ্ছা, চিত্রনাট্য আর এডিটিং-এ হাত দেবেন। তবে যেমন তেমন ভাবে নয়, রীতিমতো পড়াশোনা করে মাঠে নামতে চাইছেন সানি। আর সেই কারণেই স্ক্রিপ্ট রাইটিং এবং এডিটিং-এর কোর্সে ভর্তি হতে চান অভিনেত্রী।

হঠাৎ কেন এই ইচ্ছা? সানি জানালেন, ‘‘বহু দিন ধরেই এই কোর্সটা করতে চাইছিলাম। অবশেষে সেই সুযোগ পেয়েছি। আমি খুবই উচ্ছ্বসিত। ’’ জানা গিয়েছে, এই কোর্সটি করার জন্য লস অ্যাঞ্জেলসে পাড়ি দিয়েছেন নায়িকা। সেখানেই এবার পড়াশোনা শুরু করবেন তিনি। সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি