,

পরিকল্পনা জানালেন কাজল

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী কাজল। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনেতা অজয় দেবগনের সঙ্গে দাম্পত্য জীবনে তার ১৩ বছর বয়সি মেয়ে ও ৬ বছর বয়সি ছেলে রয়েছে।

এদিকে অনেক তারকাদের ছেলেমেয়েরা বাবা-মার পথকে অনুসরণ করে অভিনয়কে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন। কাজল নিজেও অভিনেত্রী তনুজার মেয়ে। তাই তার মেয়ে নায়সা দেবগনও কি বলিউডে পা রাখবেন, সম্প্রতি এমন প্রশ্ন করা হয় কাজলকে।

মেয়ের বলিউড পরিকল্পনা নিয়ে কাজল বলেন, ‘তার (নায়সা) কোনো বিষয়েই আকাঙ্খা নেই কারণ সে এখনো অনেক ছোট। বর্তমানে তার ঝোঁক, কোনো বাড়ির কাজ না করা এবং সোফায় বসে থাকা। সে এই বিষয়টিই উপভোগ করছে এবং তার মনে অভিনয় নিয়ে কোনো চিন্তা নেই।’

অভিনয়ের পাশাপাশি ছেলেমেয়েদের দেখাশোনাও করতে হয় কাজলকে। এ অভিনেত্রী মনে করেন, অভিনয়শিল্পী হওয়ার চেয়ে মা হওয়া কঠিন। ‘এটা কঠিন কারণ এটা পূর্ণকালীন কাজ, আপনাকে সব সময় ছেলেমেয়েদের ব্যাপারে শতভাগ দিতে হবে। ছেলেমেয়েদের শিক্ষা দিতে গিয়ে আপনিও প্রতিনিয়ত নতুন কিছু শিখবেন।’ বলেন এ অভিনেত্রী।

তিনি আরো বলেন, ‘সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া প্রয়োজন। এক পর্যায়ে আপনার সন্তান প্রতিপালনের ব্যাপারে বিশ্বাস তৈরি করতে হবে। আপনার বিশ্বাস রাখতে হবে এতদিন তাদের আপনি ঠিক মতোই তাদের প্রতিপালন করেছেন। সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাদের ওপর বিশ্বাস রাখতে হবে।’

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি