সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ৯ মিনিট নিজে থেকেই নড়ছে যে পাথরটি! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : সাধারণত কোনো জড় বস্তু নিজে থেকে নড়া চড়া করতে পারে না। কিন্তু টানা নয় মিনিট নিজে থেকে নড়ে গিনেজ বুকে নাম লেখাল একটি ক্ষুদ্র পাথর। দেখতে ছোট আকৃতির পাথরটি রাস্তায় পড়ে থাকা সাধারণ পাথরের মতোই দেখতে। অসাধারণ ক্ষমতা সম্পন্ন এ পাথর চমকে দিয়েছে সারা বিশ্বকে।

উত্তর চীনের সিজিয়াঝুায়াং শহরের বাসিন্দা ইয়াং জিয়ান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় রাস্তায় পড়ে থাকা একটা পাথর তাঁর পায়ে ঠেকে। পাথরটা তুলে আবার ফেলে দেন তিনি। ইয়াং বলেন, পাথরটার দিকে লক্ষ্য করে দেখি সেটা নড়ছে। বিশ্বাস হয়নি প্রথমে। সেটাকে তুলে আবার ফেলে দিয়ে পরীক্ষা করি। দেখি একই কাণ্ড। পাথরটার নড়া বন্ধ হচ্ছিল না।

ইয়াং কৌতূহলবশত পাথরটাকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আবার পরীক্ষা করেন। দেখেন পাথরটি টানা ৯ মিনিট ধরে নড়ছে। সবাইকে তিনি বিষয়টি বললেও কেউ বিশ্বাস করেননি বলে জানান ইয়াং। আর এই ক্ষমতার জন্য পাথরটি গিনেজ রেকর্ডও করেছে।

হেবেই জিও ইউনিভার্সিটির প্রধান লুয়ান ওয়েনলু এ বিষয়ে জানান, পাথরটির নীচের ভাগে কোনও ছিদ্র নেই। ফলে নীচের ভাগের ঘনত্ব বেশি। পাথরের উপরিভাগে ছিদ্র থাকায় ঘনত্ব কম। ফলে সমস্ত শক্তি কেন্দ্রীভূত হচ্ছে নীচের ভাগে। সে কারণেই পাথরটি নড়তে থাকে।

দেখুন সেই ভিডিও

https://youtu.be/tVZsZKng2Lc

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি