,

কাঁচি নয়, আগুনে চুল ‘কাটেন’এই কেশশিল্পী, ভিডিও দেখুন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : চুল কাটাতে গিয়ে নিশ্চিন্তে বসেছেন। নরসুন্দরও হাত লাগিয়েছেন। কিন্তু সহসাই আয়নায় দেখতে পেলেন ভয়াবহ দৃশ্য! কাঁচি-চিরুনির বদলে নাপিতভায়া একটা বার্নার হাতে ধেয়ে আসছেন।

আর তাতে দাউ দাউ করে জ্বলছে লেলিহান আগুন!
এমন ঘটনা নিয়মিত ঘটছে প্যালেস্টাইনের এক সেলুনে। সে দেশের এক ওয়েবসাইটের খবর মোতাবেক, কাঁচিতে তেমন আস্থা রাখেন না দক্ষিণ গাজা স্ট্রিপের রাফাহ রিফিউজি ক্যাম্পের কেশশিল্পী রামাদান এদোয়ান। হেয়ার স্টাইলে চমক আনতে তাঁর প্রধান আয়ুধ আগুন।

রামাদানের বক্তব্য, চুল স্ট্রেট করার জন্যই নাকি তিনি আগুন প্রয়োগ করেন খদ্দেরের মাথায়। প্রথমে তিনি খদ্দেরের চুলে একরকমের দাহ্য পাউডার ও তরল ঢালেন। তার পরে বার্নার নিয়ে নেমে পড়েন কাজে।

বার্নারের কাজ ফুরলে রামাদান কাঁচি হাতে নেন, তখনও খদ্দেরের চুলে আগুন জ্বলছে। সেই ধিকি ধিকি অগ্নিশিখাময় চুল তিনি কাটতে শুরু করেন কাঁচি দিয়ে।

এই আজুবা কেশকর্তন প্রণালীতে আকৃষ্ট হচ্ছেন অসংখ্য মানুষ। প্রায়শই রামাদানকে হিমশিম খেতে হয় ভিড় সামলাতে। তাঁর এই বিচিত্র কেশকর্তনের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিও দেখে কি না জানা নেই, আমাদের দেশেও অনেক সেলুনে নরসুন্দররা মোমবাতি জ্বেলে চুল কাটছেন। বার্নারের শক-টা ভারতীয় প্রাণে সইবে না বলেই বোধ হয় নরম ও রোম্যান্টিক মোমবাতির ব্যবস্থা।

https://youtu.be/V2kNzScMvEU

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে