,

নারী কেলেঙ্কারিতে আবারো হৃতিক

news-image

বিনোদন ডেস্ক : নারীঘটিত কেলেঙ্কারি যেন হৃতিকের পিছুই ছাড়ছে না। কঙ্কনা রানৌতের সঙ্গে সম্পর্কের জের নিয়ে দীর্ঘ ঝামেলা কেবল কাটিয়ে উঠেছেন। এরমধ্যে আবারো শুরু হয়েছে নতুন আলোচনা, নতুন কেচ্ছা। অবশ্য ঘটনাটি শুরুতে ছোটই ছিল, তা এবার বড় হতে চলেছে।

‘হৃতিক রোশন নাকি তাঁর বন্ধু। অভিনয় নিয়ে তাকে নানারকম পরামর্শও দিয়েছেন’। ভারতীয় একটি মিডিয়ায় এমনটা দাবি করেছেন পোলিশ-স্প্যানিশ অভিনেত্রী অ্যাঞ্জেলা ক্রিসলিন্সকি। কিন্তু অভিনেত্রীর এ দাবিকে ডাহা মিথ্যা কথা বলে সাফ জানালেন হৃতিক!

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি খবরের কাগজের ছবি শেয়ার করে হৃতিক লেখেন, ‘হে প্রিয় নারী, আপনি কে? কেন মিথ্যে কথা বলেছেন?’

অ্যাঞ্জেলা আরও দাবি করেছেন, হৃতিকের মতো বন্ধু থাকায় তিনি গর্বিত। কিন্তু নায়কের কথা শুনে পুরো বলিউডের মনে হচ্ছে, তিনি অ্যাঞ্জেলাকে চেনেনও না।

তবে অভিনেত্রীর দাবি, হৃতিকের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করার কথা ছিল তার। কিন্তু চোটের কারণে সে সময় কাজটা করতে পারেননি হৃতিক।

এদিকে হৃতিকের এমন মিথ্যাবাদী দাবি করার বিষয়টি নিয়ে জবাব দিয়েছে ভারতীয় বেশকিছু গণমাধ্যম। হৃতিক যে মিথ্যা বলছেন সেটা প্রমাণ করতে তাদের দুজনের একসঙ্গে ধারণ করা বেশকিছু ছবি, সেলফি দিয়ে সংবাদ প্রকাশ করেছে তারা। একটি মুঠোফোনের বিজ্ঞাপনে হৃতিকের সঙ্গে কাজ করেছিলেন বলা দাবি করা হয়েছে খবরে।

যেহেতু বেশকিছু ছবিতে তাদের একসঙ্গে দেখা যাচ্ছে, তবু হৃতিক কেন চিনলেন না এই মডেলকে। ইচ্ছে করে, না ভুলে গেছেন সব? খবর-ইন্ডিয়ান এক্সপ্রেস, ডিএনএ ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক