,

সাইকেলের দাম ৩২ লাখ!

news-image

সস্তার পরিবহন মাধ্যম হিসেবেই সাইকেলের খ্যাতি। তেল খরচা নেই, দামও বেশি নয়। কাছে পিঠে যাওয়ার পক্ষেও দিব্যি সুবিধাজনক। কিন্তু সাইকেল-ভ্রমণও যে রীতিমতো বিলাসবহুল হতে পারে তা বুঝিয়ে দিল বিখ্যাত ফরাসি গাড়ি নির্মাণকারী সংস্থা বুগাত্তি। তারা নতুন একটি বাইসাইকেল বাজারে এনেছে যার দাম ৪০ হাজার মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশী টাকায় ৩২ লাখের কাছাকাছি।

লাক্সারি গাড়ি প্রস্তুতকারী হিসেবে বুগাত্তির যথেষ্ট খ্যাতি রয়েছে। তাদের তৈরি গাড়ির দামও আকাশছোঁয়া। এবার সাইকেল চড়ার চিরাচরিত অভিজ্ঞতাতেও নতুন মাত্রা সংযোজন করতে চাইছে তারা।

সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে এই অভিনব সাইকেল, সংস্থার তরফে যার নাম রাখা হয়েছে সুপার বাইক।

কিন্তু এই সুপার বাইকের অভিনবত্বটা কী? সাইকেলটির দিকে এক ঝলক তাকিয়েই বুঝে নেওয়া যায় যে, এর চেহারায় একটা অন্য ব্যাপার রয়েছে। এর ডিজাইন যেমন চোখ ধাঁধানো, তেমনই আর পাঁচটা সাইকেলের মতো জৌলুসহীন ধাতব কাঠামো সম্পন্নও নয় সাইকেলটি।

কিন্তু কোম্পানির তরফে জানানো হচ্ছে, ‘দর্শনধারী’রা নয়, সুপার বাইকের প্রকৃত বিশেষত্ব বুঝতে পারবেন ‘গুণবিচারী’রা।

বুগাত্তি জানাচ্ছে, এটি পৃথিবীর সবচেয়ে হালকা সাইকেল। এর ওজন মাত্র ১১ পাউন্ড, অর্থাৎ পাঁচ কেজি। তার ফলে প্যাডেলে ন্যূনতম বলপ্রয়োগ করেই চালানো যায় এই সাইকেল। অনায়াসে তীব্র গতিতে রাস্তা দিয়ে ছোটানোও যায় সুপার বাইককে। এবং তার জন্য কোনো অতিরিক্ত পরিশ্রমই বোধ হয় না আরোহীর।

কিন্তু কী ভাবে এতখানি হালকা হতে পারে একটি দু’চাকার সাইকেল? বুগাত্তি কর্তৃপক্ষ জানাচ্ছে, এই সাইকেল আসলে রিইনফোর্সড কার্বন দিয়ে তৈরি। রিইনফোর্সড কার্বন হল সেই উপাদান, যা দিয়ে এরোপ্লেনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয়।

সাধারণ সাইকেলে যেখানে চেন লাগানো থাকে, সুপার বাইকে সেখানে রয়েছে রাবার বেল্ট। এই বেল্টও সাইকেলের তীব্র গতির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে বলে জানানো হয়েছে।

মূলত স্পোর্টস সাইকেল হিসেবে প্রস্তুত করা হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, সব ধরনের রাস্তাতেই নিশ্চিন্তে চালানো যাবে সুপার বাইক। আপাতত নির্বাচিত কয়েকটি রংয়ে সুপার বাইক পাওয়া গেলেও ২০১৭-র শেষ দিকে ৬৬৭ রকমের রঙে এই সাইকেল বাজারে ছাড়া হবে বলে দাবি বুগাত্তির।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে