সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় ‘বস টু’ নিয়ে ফারিয়া

news-image

বিনোদন ডেস্ক : নুসরাত ফারিয়া গতকাল কলকাতায় গিয়েছেন। সেখানে তিনি কলকাতার অভিনেতা জিৎ এর বিপরীতে ‘বস টু’ ছবির কাজ করছেন। আর গত চারদিন আগে এফডিসিতে শামিম আহমেদ রনির ‘ধ্যাততেরিকি’ ছবির গানের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। নতুন দুটি ছবিতে দর্শক তাকে নতুন দুই লুকে দেখতে পাবেন। নুসরাত ফারিয়া গতকাল কলকাতা যাওয়ার আগে বলেন, ‘বস টু’ ছবির কাজে কলকাতায় থাকব ১০ দিন।

এ ছবিতে আমার চরিত্রের নাম আয়েশা। বেশকিছু অ্যাকশন দৃশ্যে এ ছবিতে দর্শক আমাকে দেখতে পাবেন। ছবির কাজ এগিয়ে চলছে। কলকাতায় কাজ শেষ করে বাংলাদেশেও এ ছবির বেশকিছু অংশের কাজ হবে। জিৎ-এর বিপরীতে এটা আমার দ্বিতীয় ছবি। এর আগে দর্শকরা তার বিপরীতে আমাকে ‘বাদশা’ ছবিতে দেখেছেন। আসছে ঈদে ‘বস টু’ নিয়ে প্রেক্ষাগৃহে থাকব আমরা। আশা করি ছবিটি দর্শক পছন্দ করবেন। আর এবারের পয়লা বৈশাখে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে রোমান্টিক কমেডি ঘরানার ছবি ‘ধ্যাততেরিকি’।

শামিম আহমেদ রনি পরিচালিত এ ছবিটি নিয়ে জানতে চাইলে ফারিয়া বলেন, এ ছবিতে আমার চরিত্রের নাম শান্তি। অনেক শান্ত স্বভাবের একটি মেয়ের চরিত্র। তবে অনেক ফান রয়েছে এ ছবির গল্পে। ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। এর আগে শুভর সঙ্গে আমার ‘প্রেমী ও প্রেমী’ ছবিটি মুক্তি পায়। বৈশাখে এ ছবিটি দর্শক প্রেক্ষাগৃহে দেখতে পাবেন। এবারের বৈশাখে ঢাকাতেই থাকব। আর হলে বসে দর্শকের সঙ্গে এ ছবিটি উপভোগ করার ইচ্ছে রয়েছে আমার।

‘ধ্যাততেরিকি’ ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। এ ছবিতে আরো দুটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন রোশান ও ফারিন খান। চারদিন আগে এফডিসিতে এই ছবির গানের শুটিংয়ে অংশ নেন তারা।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট