,

সেরা মডেল অ্যাওয়ার্ড পাচ্ছেন সুজানা

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফর সেরা মডেলের অ্যাওয়ার্ড পাচ্ছেন। তাকে অ্যাওয়ার্ড দিচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ‘এসই’। এই অ্যাওয়ার্ডের নাম ‘জিনিয়াস অ্যাওয়ার্ড’।

আজ সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় সাড়ে ছ’টায় রাজধানীর ওয়েস্টিন হোটেলের বলরুমে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে সুজানার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হবে।

জিনিয়াস অ্যাওয়ার্ড আয়োজনের বাংলাদেশের দায়িত্বে রয়েছেন হেলেনা জাহাঙ্গীর হেলেন। তিনি বলেন, ‘জিনিয়াস অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ ইয়াওর। তিনি বাংলাদেশি কিন্তু যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য। প্রতি বছর অনেকগুলো ক্ষেত্রে অবদানের জন্য বিশেষ মানুষদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।’

আরও বলেন, ‘এবার ২০ জনকে অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে। তারমধ্যে সেরা মডেল হিসেবে সুজানাকে অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে।’

একযুগ ধরে শোবিজে কাজ করলেও প্রথমবারের মতো কোনো অ্যাওয়ার্ড পাচ্ছেন সুজানা। তিনি বলেন, ‘অ্যাওয়ার্ডে প্রতি আমার কোনো দুর্বলতা ছিল না। আর আমাদের চারপাশে যারা অ্যাওয়ার্ড পান তারা অধিকাংশই সঠিক ক্ষেত্রে পান না। ভালো যোগাযোগ থাকার কারণে তাদের অ্যাওয়ার্ড দেয়া হয়।’

সুজানা বলেন, ‘জিনিয়াস অ্যাওয়ার্ড যারা পাচ্ছেন তাদের আমি চিনতাম না। আমার কাজ দেখে তারা আমাকে যোগ্য মনে করেই সেরা মডেলের অ্যাওয়ার্ডটি দিচ্ছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এ জাতীয় আরও খবর

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা