,

গ্রেফতার হচ্ছেন রাখী

news-image

বিনোদন ডেস্ক : ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন বলিউড অভিনেত্রী রাখী সাওয়ান্ত। সেই অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। গত মাসের নয় তারিখে রাখীর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে লুধিয়ানা আদালত।

রামায়ণের শ্রষ্ঠা বাল্মীকি মণির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাখী সাওয়ান্ত। যার ফলে বাল্মীকি সম্প্রদায়ের বহু মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। গত বছরে এক অনুষ্ঠানে ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন রাখী। যার জেরেই অভিযোগ দায়ের হয় বলে জানিয়েছে লুধিয়ানা পুলিশ।

বিষয়টি আদালতে উঠলে সমন পাঠান হয় অভিনেত্রী রাখীকে। গত মাসের নয় তারিখে আদালতে হাজিরা দেওয়া কথা ছিল অভিযুক্ত বলি অভিনেত্রীর। উক্ত দিনে রাখী হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

লুধিয়ানা পুলিশের একটি দল আদালতের গ্রেফতারি পরোয়ানা নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে লুধিয়ানা পুলিশের একটি দল। চলতি মাসের ১০ তারিখে এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা