,

মালদ্বীপে সলমনের পরিবারের সঙ্গে ছুটি কাটালেন লুলিয়াও

news-image

বিনোদন ডেস্ক : উপলক্ষ্য ছিল সলমন খানের বোন অর্পিতা খান শর্মার ছেলে আহিলের প্রথম জন্মদিন। আর সেটি উদযাপন করতেই মালদ্বীপ উড়ে গিয়েছিল গোটা খান পরিবার। তবে তাঁদের সঙ্গে ছিলেন আরও একজন। তিনি আর কেউ নন লুলিয়া ভান্তুর। বহুদিন ধরেই বলিউডে জল্পনা চলছিল দু’জনেই নাকি সম্পর্কে রয়েছেন। এই ঘটনা ফের একবার সেই জল্পনাই উসকে দিল।

এর আগে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির ফার্স্ট লুক দেখার পর অনেকেই সন্দেহ করেছিলেন, ফের একবার হয়তো সলমন-ক্যাটরিনার ভাঙা সম্পর্ক জোড়া লাগতে চলেছে। কারণ নিজের টুইটার হ্যান্ডেলে ছবিটি পোস্ট করেছিলেন সলমন খান। কিন্তু এই গুঞ্জনের মাঝেই মালদ্বীপে সলমনের পরিবারের সঙ্গে লুলিয়ার ছুটি কাটাতে যাওয়ায় অনেকেই মনে করছেন, না ক্যাটরিনা নন। রোমানিয়ান সুন্দরীই ‘ভাইজান’-এর মনে রয়েছেন।
জানা গিয়েছে, মালদ্বীপে একান্তেও সময় কাটিয়েছেন দু’জনে। সেখানকার ছবি এবং ভিডিও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেও পোস্ট করেছেন লুলিয়া। একটি ভিডিও দেখা গিয়েছে, দু’জনে একসঙ্গেই কথা বলছেন। আশপাশে পরিবারের লোকজনেরাও রয়েছেন। হাসি-ঠাট্টায় মজেছেন সলমন ও লুলিয়া। যা নিয়ে বি-টাউনে ফের একবার গুঞ্জন শুরু হয়েছে। এখন দেখার কবে দু’জনে এই জল্পনাকে সত্যি বলে ঘোষণা করেন?

এ জাতীয় আরও খবর

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত