,

কপিলকে চূড়ান্ত নোটিস, টিআরপি না বাড়লে শো বন্ধের হুঁশিয়ারি

news-image

 
বিনোদন ডেস্ক : সময়টা ভাল যাচ্ছে না জনপ্রিয় টেলিভিশন তারকা ও কমেডিয়ান কপিল শর্মার। আগামী এক মাসের মধ্যে তাঁর টেলিভিশন শোয়ের টিআরপি না বাড়লে চ্যানেল কর্তৃপক্ষ তাঁর সঙ্গে চুক্তি নবীকরণ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে, খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। কপিলের সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষের ১০৬ কোটি টাকার চুক্তি রয়েছে। এবার সেই চুক্তির নবীকরণ আর নাও হতে পারে বলে আশঙ্কা।
‘দ্য কপিল শর্মা শো’-এর আরেক কমেডিয়ান সুনীল গ্রোভারের সঙ্গে বিমানে উঠে অভব্য আচরণের অভিযোগ ওঠে কপিলের বিরুদ্ধে। শো ছেড়ে চলে যান সুনীল। চন্দন প্রভাকর, আলি আসগররাও শো ছেড়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে অন্যান্য কমেডিয়ানদের শোয়ে এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কপিল। কিন্তু তাতেও শোয়ের পুরনো জনপ্রিয়তা ফেরেনি। এই পরিস্থিতিতে চ্যানেল কর্তৃপক্ষ কপিলকে এক মাসের চূড়ান্ত সময়সীমা দিয়েছে। শোয়ের জনপ্রিয়তা ফিরে না এলে চ্যানেল কর্তৃপক্ষ শো বন্ধও করে দিতে পারে বলে একটি সূত্রের খবর। জানা গিয়েছে, সুনীল গ্রোভার, চন্দন প্রভাকর, আলি আসগর, সুগন্ধা মিশ্ররা কোনওভাবেই কপিলের সঙ্গে শোয়ে ফিরতে চান না। তাঁদের ছাড়া শোয়ের শেষ দুটি এপিসোড একেবারেই জমেনি। সুনীলও জানিয়ে দিয়েছেন, তিনি কপিলের শোয়ে ফিরবেন না। তিনি এখন লাইভ শো নিয়ে ব্যস্ত। এই অবস্থায় শোয়ের ভবিষ্যত কী হয়, সেই দিকেই তাকিয়ে প্রত্যেকে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের