,

অপু বিশ্বাস হাজির!

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস অন্তরালে রয়েছেন বেশ কিছুদিন। গত বছর হঠাৎ করেই উধাও হয়ে যান এ নায়িকা। এরপর থেকে অপু বিশ্বাস এক রহস্যের নাম!

অন্তরালে যাওয়ার আগে বেশ কিছু সিনেমার কাজ করছিলেন অপু। তার মধ্যে বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবিটি রয়েছে। আগামীকাল ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করবেন বলে জানান নির্মাতা।

নির্মাতা বুলবুল বিশ্বাস বলেন, ‘সিনেমা মুক্তির তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। তবে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করা হবে। আশা করি এ বছরের শেষের দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারবো।’

ছবিটিতে শাকিব খান-অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া, ডিজে সোহেল, কমল প্রমুখ।

অপু বিশ্বাস আবার কবে ফিরবেন তার ভক্তদের মাঝে? কবে আবারো সিনেমা পাড়া মুখোর হবে অপুর পদচারণায়? সেই হিসেব ভুলে আপাতত পর্দায় শাকিব-অপুর নতুন ঝলক দেখার জন্য অপেক্ষা করতে হবে অপু ভক্তদের।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের