,

ক্যাটরিনাকে বিদায় জানিয়েই ইউলিয়ার সঙ্গে বিচে সালমান

news-image

বিনোদন ডেস্ক : দুজনই বলিউডে দারুণ জনপ্রিয়। একজন সালমান খান, অন্যজন ক্যাটরিনা কাইফ। তিন থেকে চার বছরে সম্পর্কটা দারুণ ছিল তাদের। সালমানের ইচ্ছে ছিল ক্যাটরিনাকে বিয়ে করার। তবে হঠাৎ করেই সব পাল্টে যেতে শুরু করে।

তবে গার্লফ্রেন্ড হিসেবে একজনই যে সারাজীবন থাকবেন, এমন থিওরিতে অবিশ্বাসী সালমানের বর্তমান গার্লফ্রেন্ডের নাম ইউলিয়া ভানতুর। যদিও এটা কোন রকম কথা বলতে নারাজ সালমান। এমনকী কোনদিকে সম্পর্ক গড়াচ্ছে সেটা না বললেও খবর তো আর বসে থাকে না। একসঙ্গে বিভিন্ন সময় ধরাও পড়েছেন তারা।

সম্প্রতি সালমান সাবেক গার্লফ্রেন্ড ক্যাটরিনাকে নিয়ে ছিলেন অস্ট্রিয়াতে। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিংয়ে সেখানে তারা মিলিত হন। আর তা শেষ না হতেই ক্যাটকে ছেড়ে উড়ে আসলেন মালদ্বীপে।

হ্যাঁ। মালদ্বীপে দুজনের ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি এখন ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে, এই সফরে কিন্তু তাঁরা একা নন। সালমানের পুরো পরিবার আছেন তাঁদের সঙ্গে।

সালমান খানের বোন অর্পিতার একমাত্র ছেলে আহিলের জন্মদিন ছিল বৃহস্পতিবার। সৈকতে আহিলের জন্মদিন উদ্‌যাপন করতেই পুরো পরিবার উড়াল দিয়েছিলেন মালদ্বীপে। জন্মদিনের পার্টি তো শেষ হয়ে গেছে। কিন্তু সেখানে আরও কিছুদিন পারিবারিক সময় পার করতে চাইছেন খান পরিবার।

পরিবারের সদস্য না হলেও ইউলিয়াও ভিড়েছেন সেই দলে। কেন সেখানে ইউলিয়া, সেই প্রশ্ন না হয় পাঠক-ভক্তদের কাছেই রইলো। খবর- হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের