,

কক্সবাজারে শাহরিয়াজ-শিলার ‘মন নিয়ে লুকোচুরি’

news-image

বিনোদন প্রতিবেদক : কক্সবাজার চলছে এমদাদুল হক খান পরিচালিত ‘মন নিয়ে লুকোচুরি’ ছবির গানের শুটিং। ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন শাহরিয়াজ ও শিরিন শিলা। এই ছবির মাধ্যমে তাঁরা প্রথমবারের মতো জুটি বাঁধলেন। ছবিতে আরো অভিনয় করছেন আশরাফ কিটু ও তানিন সুবহা।

এমদাদুল হক খান বলেন, ‘আমরা গতকাল থেকে ছবির গানের শুটিং করছি। এখানে দুটি গানের শুটিং শেষ করব। কোরিওগ্রাফি করছেন জাকির হোসেন। আবহাওয়া ঠিক থাকলে আশা করি আগামী ৪ তারিখ কাজ শেষ করে ঢাকায় ফিরতে পারব।’

ছবির কী কাজ বাকি আছে জানতে চাইলে এমদাদুল হক খান বলেন, ‘ছবির একটি আইটেম গান আছে, তা আমরা কিছুদিনের মধ্যে গাজীপুরে শুটিং করার পরিকল্পনা রেখেছি। এ ছাড়া বেশ কয়েকটি সিক্যুয়েন্স বাকি আছে, আরেকটি গানের অংশ আছে আশরাফ কিটু ও তানিন সুবহার। আশা করি আগামী মাসে ছবির সব কাজ শেষ করতে পারব।’

নায়ক শাহরিয়াজ বলেন, “এর আগে অনেক ছবির গানই কক্সবাজার করেছি, কিন্তু এই গানগুলোতে নতুন ধরনের আমেজ পাচ্ছি। কোরিওগ্রাফার জাকির হোসেন একটু অন্য ধরনের কোরিওগ্রাফি করে থাকেন, এর আগে ‘হ্দয়ের কথা’ ছবিতে আমি ওনার কোরিওগ্রাফি দেখে মুগ্ধ হয়েছিলাম। কাজ করতে গিয়ে আরো ভালো লাগল। গানে দর্শক এই ভিন্নতা পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।”

নায়িকা শিরিন শিলা বলেন, ‘এই প্রথম কোনো কমেডি ছবিতে অভিনয় করছি। ছবিতে হিরোর সঙ্গে আমার প্রেমটা হয় ফোনের মাধ্যমে। কিন্তু একটা সময় দেখা যাবে যে হিরো আমার সঙ্গে চিট করছে। এই সঙ্গে আছে সিলেটের চা-চাষিদের সুন্দর একটি গল্প যা দর্শক উপভোগ করবেন।’

ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন জুয়েল কবির, চিত্রগ্রহণ করেছেন তপন আহমেদ। ছবিটি প্রযোজনা করছে এসআর মিডিয়া অ্যান্ড ইভেন্টস।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের